Lava Bold N1 5G vs Samsung Galaxy M06 5G India Price Specification Features Compare
লাভা সম্প্রতি ভারতের বাজারে নতুন সস্তা দামের ফোন Lava Bold N1 5G লঞ্চ করেছে। লাভা বোল্ড এন১ ৫জি ফোনের প্রতিযোগিতা বাজারে Samsung Galaxy M06 5G ফোনের সাথে হবে। লাভা বোল্ড এন১ ৫জি ফোনটি অক্টা কোর UNISOC T765 প্রসেসরে কাজ করে। একই সাথে, স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে চলে। লাভা বোল্ড এন১ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি দুটি ফোনের দাম 9000 টাকার কমে কেনা যাবে।
এখানে আমরা লাভা বোল্ড এন১ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি এর মধ্যে তুলনা করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: iPhone 17 লঞ্চের সাথেই Apple বন্ধ করে দিল এই আইফোন মডেলগুলি, আপনার ফোনও কী রয়েছে এই লিস্টে?
ডিসপ্লের কথা বললে, লাভা বোল্ড এন১ ৫জি ফোনে রয়েছে 6.75-ইঞ্চি HD+ ডিসপ্লে যার 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে পাওয়া যাবে 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং 800 নিট পর্যন্ত ব্রাইটনেস দেওয়া।
প্রসেসর হিসেবে লাভা বোল্ড এন১ ৫জি ফোনে Unisoc T765 প্রসেসর রয়েছে। লাভা বোল্ড এন১ ফোনটি 4GB RAM সহ 64GB/128GB স্টোরেজ সহ পেয়ার করা। পাশাপাশি গ্যালাক্সি এম০৬ ৫জি তে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া। ফোনটি 4GB/6GB RAM এবং 64GB/128GB স্টোরেজ পেয়ার করা।
ক্যামেরার ক্ষেত্রে লাভা বোল্ড এন১ ৫জি ফোনের রিয়ারে 13 মেগাপিক্সেল AI ক্যামেরা এবং সেলফি তোলার জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া। গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল থেপথ ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারির ক্ষেত্রে লাভা বোল্ড এন১ ৫জি ফোনটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি সহ আসে। পাশাপাশি, গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে পাওয়া যাবে 5000mAh ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 5200mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Realme 5G স্মার্টফোন হল 9000 টাকার বেশি সস্তা