Lava Blaze Curve 5G India Launch
দেশি মোবাইল সংস্থা Lava ভারতে নতুন 5G Smartphone আনতে প্রস্তুত। কোম্পানির আপকামিং ফোনটি Lava Blaze Curve 5G নামে বাজারে আসবে। কোম্পানির তরফে নতুন ফোনের একটি টিজার পোস্ট করা হয়েছে। টিজার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ফোনটি শীঘ্রই বাজারে আসতে চলেছে।
একজন জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা X (টুইটার) পোস্টে নতুন লাভা ফোনের লঞ্চের টাইমলাইন, ফিচার প্রকাশ করেছে। আসুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Oppo F25 Launch Date Leaked: লঞ্চের আগেই লিক হল ফোনের ফিচার, স্পেসিফিকেশন সহ সমস্ত ডিটেল
লাভা ইন্ডিয়ার তরফে একটি টিজার শেয়ার করা হয়েছে। এই টিজারে কার্ভড প্যানেল সহ একটি নতুন স্মার্টফোন আনার ঘোষনা করা হয়েছে। X পোস্টে কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন ডিভাইসটি 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে।
টিজারে লঞ্চের তারিখ জানা না গেলেও, টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে লাভা ব্লেজ কার্ভ 5G মার্চের প্রথম সপ্তাহে আসবে।
ফোনের স্পেসিফিকেশনের কথা বললে, লাভা ব্লেজ কার্ভ 5G ফোনে 6.78-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং ফুল HD+ স্ক্রিন রেজোলিউশন সাপোর্ট সহ আসবে।
স্মার্টফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 64MP প্রাইমারি ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে। ফোনের প্রাইমারি ক্যামেরায় সোনি সেন্সর থাকতে পারে। এতে একটি 8MP সেলফি শুটারও দেওয়া যেতে পারে।
এছাড়া, লাভা ব্লেজ কার্ভ 5G ফোনে 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে।
দামের কথা বললে, আগের রিপোর্টে জানা গিয়েছিল যে আপকামিং ফোনটি 15000 টাকার কম দামে ভারতে আসবে। ফোনটি অনলাইন-শপিং সাইট Amazon থেকে বিক্রি করা হবে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ নতুন Infinix Phone ফোনের আজ প্রথম সেল, দাম 10 হাজার টাকার কম