Lava Blaze Curve 5G India Launch on March 5
দেশী কোম্পানি Lava সস্তা দামে স্মার্টফোন তৈরির জন্য জনপ্রিয়। কোম্পানি এবার তার নতুন ফোন Lava Blaze Curve 5G আনতে চলেছে। কোম্পানির তরফে তার আপকামিং ফোনের লঞ্চের তারিখের ঘোষনা করে দেওয়া হয়েছে। আপকামিং ফোনটি মিড রেঞ্জে প্রাইসে লঞ্চ হবে। লঞ্চের আগেই এই ফোনের মাইক্রোসাইট Amazon-এ লাইভ হয়ে গিয়েছে।
লাভা ব্লেজ কার্ভ 5G ফোনটি ভারতে 5 মার্চ দুপুর 12টায় লঞ্চ হবে। ফোনের নাম থেকে নিশ্চিত হয়ে গিয়েছে যে আপকামিং ফোনটি কার্ভ ডিসপ্লে সহ আসবে। টিজারে এই ফোনের ডিস্প্লের কর্নারগুলি কার্ভড দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Nothing Phone 2a Design: প্রকাশ হল আপকামিং নথিং ফোনের ডিজাইন, জানুন কবে হচ্ছে লঞ্চ
ডিভাইসের ডানদিকে পাওয়ার এবং ভলিউম রকার বোতাম সহ একটি পাতলা প্রোফাইল রয়েছে। টিজার থেকে ফোনের ব্যাক প্যানেল সম্পর্কে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে আপকামিং ফোনটি প্রিমিয়াম ডিজাইন সহ লঞ্চ করা হবে।
লাভা ব্লেজ কার্ভ 5 ফোনে HD+ রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে থাকবে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
আপকামিং ফোনে 64 মেগাপিক্সেলে প্রাইমারি সেন্সর থাকবে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
পারফরম্যান্সের জন্য ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর থাকতে পারে।
খবর অনুযায়ী, ফোনটি 8GB + 128GB এবং 12GB + 256GB স্টোরেজ অপশনে আসতে পারে।
পাওয়ার দিতে ফোনে 5,000mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
লাভা ফোনটি ভারতের বাজারে 16,000 টাকা থেকে 19,000 টাকা দামের মধ্যে লঞ্চ হতে পারে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত দামের বিষয় কিছু জানায়নি।