Latest OnePlus Nord 5 5G Phone price drop under 30000 with bank offer
OnePlus চলতি মাসের শুরুতে OnePlus Nord 5 5G লঞ্চ করেছিল এখন এই স্মার্টফোনে ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি এই স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে ওয়ানপ্লাস নর্ড ৫ একটি ভাল বিকল্প হবে। 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ এই ফোনটি Flipkart সাইটে কম দাম এবং ব্যাঙ্ক অফারের সাথে কেনা যাবে। আসুন নর্ড ৫ ৫জি ফোনে পাওয়া অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৫ ৫জি ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ মডেলটি Flipkart সাইটে 31,263 টাকায় পাওয়া যাচ্ছে। তবে লঞ্চের সময় এই ফোনটি 31,999 টাকা দামে আনা হয়েছিল।
আরও পড়ুন: BSNL এর 197 টাকার রিচার্জ প্ল্যানে হল বড় বদল, আগের তুলনায় কমে গেল সুবিধা
ব্যাঙ্ক অফারের কথা বললে, HDFC ক্রেডিট কার্ড EMI পেমেন্টে 2500 টাকার ছাড় পেতে পারেন। যার পরে দামে কমে 28,780 টাকা হয় যাবে। তবে বলে দি যে খবর লেখা পর্যন্ত ফ্লিপকার্ট সাইটে এই দামে ফোনটি কেনা যাচ্ছিল।
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে 6.83 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া। যার রেজোলিউশন 2800×1272 পিক্সেল এবং 144Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনটি অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 4nm চিপসেটে কাজ করে। ওয়ানপ্লাস এর এই ফোন Android 15 ভিত্তিক OxygenOS 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে নর্ড ৫ এর রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি তোলার ক্ষেত্রে ফোন 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে 6800mAh ব্যাটারি রয়েছে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi 5G ফোন 20 হাজারের কম দামে কেনার সুযোগ