JioPhone Next স্মার্টফোন মার্কেটে পাওয়া যাবে 4 নভেম্বর থেকে। এই বাজেট ফ্রেন্ডলি 4G ফোন তৈরি হচ্ছে রিলায়েন্স জিও এবং Google সংস্থার পার্টনারশিপে। ভারতে জিও ফোন নেক্সট মডেলের দাম পড়ছে 6,499 টাকা। তবে গ্রাহক চাইলে এই ফোনকে ইএমআই অফারে কিনতে পারবেন। সেক্ষেত্রে ডাউন পেমেন্ট করতে হবে 1,999 টাকা। বাকি টাকা 24 মাসের ইএমআইতে কেনা যাবে।
এতদিন ধরে যতগুলো জিও ফোন লঞ্চ করেছে সেগুলির প্রত্যেকটিই জিও সিমের সাপোর্ট ছাড়া চলে না। তবে এখন জানা যাচ্ছে যে জিও ব্র্যান্ডের নতুন স্মার্টফোনে জিও সিম ছাড়াও অন্য টেলিকম অপারেটরের সিম সাপোর্ট করবে।
জিও ব্র্যান্ডের এই নতুন স্মার্টফোনে যেমন রয়েছে দারুণ স্পেসিফিকেশন , তেমনি এই ফোন নিয়ে উঠেছে এমন প্রশ্ন। এই জিও ফোনে রয়েছে গুগলের পারসোনালাইজড চিপসেট। এছাড়াও বেশ কিছু ভারতীয় ভাষায় কাজ করতে পারে এই ফোনের কয়েকটি বিশেষ ফিচার। তবে এখন প্রশ্ন উঠছে যে 4G ফোন হওয়ার কারণে যদি ডুয়াল সিম সাপোর্ট থাকে, তবে দুটো সিমই কি Reliance Jio সংস্থারই হতে হবে।
ইন্ডিয়া টুডে সংস্থার রিপোর্ট অনুযায়ী জিও নেক্সট ফোন আসছে ডুয়াল সিম সাপোর্টের সাথে। যেখানে একটি সিম যদি জিও সংস্থার হয়, তবে আরেকটি সিমের জায়গায় অন্য টেলিকম অপারেটরের সিম ইউজ করা যেতে পারে। তবে যদি দুটো সিমই নন –জিও হয় তবে JioPhone Next মডেল কাজের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে।
কীভাবে কাজ করবে এই দুটি সিম-
ইউজারের JioPhone Next স্মার্টফোনে যদি একটি জিও এবং একটি নন-জিও সিম থাকে তাহলে জিও সিমে ফোন কল , ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাবে। তবে নন- জিও সিম থেকে কেবল ফোন রিসিভ এবং ফোন কল করা যাবে। মিলবে না কোনো ইন্টারনেট অ্যাক্সেস।