JioPhone next: 1999 টাকায় কিনতে পারবেন নতুন জিওফোন নেক্সট, দীপাবলি থেকে শুরু হবে বিক্রি

Updated on 29-Oct-2021
HIGHLIGHTS

JioPhone next ফোনটি দীপাবলির দিন থেকে মাত্র 1,999 টাকায় কেনা যাবে

JioPhone next ফোনের আসল দাম 6,499 টাকা

7018270182 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে Jio phone next বুক করা যাবে

দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হয়েছে Jio phone next ফোনের বিক্রি। Jio ফোনটি দীপাবলির (Diwali 2021) দিন থেকে মাত্র 1,999 টাকায় কেনা যাবে। JioPhone next ফোনের আসল দাম 6,499 টাকা। 1,999 টাকায় ফোন নেওয়ার পর বাকি টাকা 18 বা 24 মাসের EMI-এ দিতে হবে। আপনি যদি EMI-তে Jio phone next কিনতে না চান, তাহলে আপনি 6,499 টাকা দিয়ে সরাসরি ফোনটি কিনতে পারেন। Jio-এর এই নতুন স্মার্টফোনটি 1,999 টাকার ডাউন পেমেন্টে কেনা যাবে, বাকিটা 18/24 মাসের সহজ কিস্তিতে দেওয়া যাবে।

কীভাবে বুক করবেন JioPhone next

Jio Phone Next-এর দাম এবং বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে, কিন্তু বড় প্রশ্ন হল এটি কীভাবে বুক করা হবে। Jio phone next ফোনের জন্য আপনি Jio-এর ওয়েবসাইটে যেতে পারেন। এছাড়াও, আপনি কাছের Jio স্টোরেও যেতে পারেন। 7018270182 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে Jio phone next বুক করা যাবে।

https://twitter.com/sundarpichai/status/1454052680716804101?ref_src=twsrc%5Etfw

JioPhone next এর রিচার্জ প্ল্যান

  • প্রথম প্ল্যান হল অলওয়েজ অন প্ল্যান, এই প্ল্যানে গ্রাহককে 18 মাসের জন্য 350 টাকা এবং 24 মাসের জন্য 300 টাকা দিতে হবে। প্ল্যানের সাথে গ্রাহক প্রতি মাসে 5 জিবি ডেটা এবং 100 মিনিট ভয়েস কলিং পাবেন।
  • দ্বিতীয় প্ল্যান হল লার্জ প্ল্যান, যেখানে 18 মাসের কিস্তি নেওয়ার জন্য প্রতি মাসে 500 টাকা এবং 24 মাসের কিস্তি করার জন্য 450 টাকা দিতে হবে। এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে।
  • তৃতীয় প্ল্যান হল XL প্ল্যান, এটি একটি 2 জিবি প্রতি দিনের প্ল্যান যাতে 18 মাসের কিস্তিতে 550 টাকা এবং 24 মাসের কিস্তিতে প্রতি মাসে 500 টাকা পেমেন্ট করতে হবে।
  • XXL প্ল্যানটি তাদের জন্য যারা প্রচুর ডেটা ব্যবহার করেন। এই প্ল্যানে 2.5 জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। এতে 18 মাসের জন্য 600 টাকা এবং 24 মাসের জন্য 550 টাকা কিস্তি দিতে হবে।

JioPhone next এর ফিচার্স

ফোনটিতে 5.45-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যার সাথে Gorilla Glass 3 সুরক্ষা রয়েছে। ফোনে Qualcomm এর Quadcore QM 215 প্রসেসর রয়েছে। এছাড়াও, ফোনটিতে 2 জিবি র‍্যামের সাথে 32 জিবি স্টোরেজ রয়েছে, যা মেমরি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনটিতে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে যাতে একটি ন্যানো সিম নেওয়া হবে। এছাড়াও এতে একটি 3500mAh ব্যাটারি রয়েছে। কানেক্টিভিটির জন্য Wi-Fi, Bluetooth এর মত অপশন আছে। হটস্পট সুবিধাও দেওয়া হয়েছে।

Connect On :