Jio Phones ইউজারদের জন্য সুখবর, কয়েক লক্ষ ফোনে আসছে দুর্দান্ত আপডেট, বদলে যাবে ফিচার

Updated on 24-May-2021
HIGHLIGHTS

Jio Phone-এ দুর্দান্ত আপডেট আসতে চলেছে, যার মাধ্যমে এই সস্তা ফিচার ফোনের ইউজার ইন্টারফেস আগের থেকে আরও ভাল হয় যাবে

Jio Phones-এ 36.39MB-র আপডেট দেওয়া হবে

ভারতীয় বাজারে 5 বছর আগে Jio Phone লঞ্চ করা হয়েছিল

Jio Phones To Get New 36.39 MB Update: Reliance Jio খুব শীঘ্রই তার জিও ফোন গ্রাহকদের একটি নতুন চমক দিতে চলেছে। কম দামে দুর্দান্ত ফিচার্স এবং ফ্রি ইন্টারনেট-কলিংয়ের সুবিধা সহ আসা ফিচার Jio Phone-এ দুর্দান্ত আপডেট আসতে চলেছে, যার মাধ্যমে এই সস্তা ফিচার ফোনের ইউজার ইন্টারফেস আগের থেকে আরও ভাল হয় যাবে। পাশাপাশি জিও ফোন দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে।

আসলে, দীর্ঘদিন ধরে ফোনের স্লো UI এবং পারফরম্যান্স সম্পর্কে অভিযোগ করছিল ইউজাররা এবং এখন খবর আসছে যে ভার্সন নম্বর 0258 থেকে Jio Phones-এ 36.39MB-র আপডেট দেওয়া হবে। এই নতুন আপডেটের মাধ্যমে এই ফিচার ফোনের পারফরম্যান্স আগের চেয়ে আরও ভাল হয় যাবে।

5 বছর আগে এসেছিল JioPhone

জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব Jio Phone এর আপকমিং আপডেট সম্পর্কে দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন। এর পর থেকেই শুরু হয় যায় জল্পনা। অনুমান করা হচ্ছে যে Reliance Jio তার কম দামি ফিচার ফোনটি আগের চেয়ে আরও উন্নত করতে চলেছে। মনে করিয়ে দি যে ভারতীয় বাজারে 5 বছর আগে Jio Phone লঞ্চ করা হয়েছিল এবং এই সময়ের মধ্যে এই ফোন ফিচারের দিক থেকে বেশ পুরানো হয়ে গেছে।

এখন এতে প্রায় 37Mb একটি আপডেট দেওয়া হবে, যা জিও ফোনের পক্ষে যথেষ্ট। এবার আগামী কিছু সময়ের মধ্যে দেখা যাবে যে Jio-র এই ফিচার ফোনে নতুন কী কী ফিচার পাওয়া যেতে পারে। পাশাপাশিই এও খরব রয়েছে যে আপডেটের সময় ইউজারদের ফোনের ডেটা খরচ হবে না।

Jio Phone-এর ফিচার্স

Jio Phone-এর ফিচার্সে নানাবিধ পরিবর্তন হতে চলেছে। তার সঙ্গেই বদলাবে Jio Phone-এর লুকসও। Jio Phone-এ 2.4 ইঞ্চির ডিসপ্লে, একটি VGA ক্যামেরা সেন্সর এবং একটি Qualcomm প্রসেসর যা পেয়ার করা থাকে 512MB RAM ও 4GB স্টোরেজের সঙ্গে। সবথেকে বড় ফিচার Jio Phone 4G LTE সাপোর্টেডও থাকে। KaiOS অপারেটিং সিস্টেমে চলে ফোনগুলি।

Connect On :