রিলায়েন্স জিও নতুন ধামাক, আসছে মাত্র 399 টাকায় Jio Phone 5, জেনে নিন কেমন হবে ফোন

Updated on 08-Aug-2020
HIGHLIGHTS

JioPhone 5, জিও ফোনের লাইট ভার্সন হবে, যার দাম 399 টাকা থেকে শুরু হতে পারে

এই মুহুর্তে জোরকদমে তৈরি হচ্ছে Jio Phone 5

জিও ফোন 5 একটি ফিচার ফোন হবে, এবং এতে 4G সমর্থনও থাকবে

Reliance Jio ভারতে 2018 সালে লঞ্চ করেছিল JioPhone, এটি দেশে সবচেয়ে সস্তার 4G ফোন ছিল। এরপরে সংস্থাটি Jio ফোন 2 বাজারে নিয়ে হাজির হল, যার দাম রাখা হল মাত্র 2,999 টাকা। এর পরে, একটি অফারের আওতায় জিও ফোন -১ বিক্রি হয়েছিল 500 টাকায়। সূত্রের খবর, কিছু অল্প টাকায় জিওফোন বাজারে নিয়ে এসে মুকেশ আম্বানি ভারতের বাড়ি-বাড়ি পৌঁছে দিতে চলেছে কম দামি 4G ফোন।

খবর রয়েছে যে জিও কোম্পানি 500 টাকারও কম দামে নতুন ফোন আনতে চলেছে। এই মুহুর্তে জোরকদমে তৈরি হচ্ছে Jio Phone 5। এবং এই ফোনই মার্কেটে 500 টাকার কমে আসতে চলেছে বলে জানা গিয়েছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে রিলায়েন্স জিও, JioPhone 5-এ কাজ করছে। জিও ফোন 5 একটি ফিচার ফোন হবে, এবং এতে 4G সমর্থনও থাকবে।

Jio Phone 5 এর দাম 399 টাকা থেকে হবে শুরু

JioPhone 5, জিও ফোনের লাইট ভার্সন হবে, যার দাম 399 টাকা থেকে শুরু হতে পারে। এই ফোনটি জিও ফোন 1 এবং জিও ফোন 2 এর মতো KaiOS এ কাজ করবে অর্থাত আপনি এই ফোনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং গুগলের মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে সক্ষম হবেন। যদি এটি হয়ে থাকে, তবে জিও ফোন 5 বিশ্বের সস্তার 4G ফোন হবে। রিপোর্টে বলা হচ্ছে যে বর্তমানে জিও ফোন 5 এর টেস্টিং চলছে।

JioPhone 5 এর অনুমানিত ফিচার

এই ফোনে 4G LTE সপোর্ট থাকবে। এছাড়াও KaiOS অপরেটিং সিস্টমে এটি কাজ করবে। জিও ফোন 5-এ ইন্টারনেট ব্য়বহার করা যাবে অর্থাত্ আপনি ব্রাউজার এবং অনেকগুলি অ্যাপ্লিকেশন পাবেন। এই সমস্ত অ্যাপ্লিকেশন প্রি-ইন্সটল করা থাকবে।

ফোনে Google প্রি-ইন্সটল করা থাকবে। ফোনটি অফারের সাথে অর্থাৎ জিওর নম্বরে ফ্রি কলিং পাওয়া যাবে। এর পাশাপাশি Jio Phone 5 এর সাথে আরও অনেক অফার দেওয়া যেতে পারে।

Connect On :