জলের দরে ডেটার পর এবার জলের দামে স্মার্টফোন। মাত্র 1000 টাকায় জিও LYF ইজি 4G ফোন নিয়ে আসছে রিলায়েন্স জিও। নতুন বছরের শুরুতেই বাজারে আসবে এই ফোন। সংস্থা সূত্রে খবর এমনই।
আরও দেখুন : ডিসেম্বরের পর কোন ফোনগুলোয় বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ? দেখে নিন…
রিলায়েন্স জিও-র এই স্মার্টফোনই হতে চলেছে বিশ্বের সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন। নতুন এই ফোনে থাকবে VoLTE। প্রসেসর স্প্রেডটার্ম 9820। ফোনটির ক্যামেরাও যথেষ্ট শক্তিশালী হবে বলে শোনা গেছে। থাকবে ব্লু-টুথ, Wi-Fi ও হটস্পটের সুবিধাও। সংস্থা সূত্রে খবর, জিও LYF ইজি হ্যান্ডসেটে ফ্রি কলের সুবিধা দেওয়া হবে।
কীভাবে অনলাইনে বুক করবেন জিও LYF ইজি স্মার্টফোন?
ফোনটি অফিশিয়ালি বাজারে আসার পর, যেকোনও ব্যক্তি জিও-র অফিশিয়ার ওয়েবসাইটে গিয়ে নিজের নামে ফোন বুক করতে পারবেন। এরপর আপনি কার্ড পেমেন্ট করে বা 'ক্যাশ অন ডেলিভারি' মোডে নিজের ফোন সংগ্রহ করে নিন।
আরও দেখুন : LG V20 স্মার্টফোন ভারতে চালু, দাম Rs. 54,999
আরও দেখুন : হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড এর জন্য যুক্ত হল আকর্ষণীয় দুটি নতুন ফিচার