মাত্র 7499 টাকায় itel Vision 2 ভারতে লঞ্চ, রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং দুর্দান্ত ফিচার
itel Vision 2 এর দাম 7499 টাকা থেকে শুরু হয়
itel Vision 2 স্মার্টফোনের সাথে ফ্রি ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে
itel Vision 2 ফোনে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে
itel India ভারতীয় বাজারে itel Vision 2 লঞ্চ করে দিয়েছে। বাজারে Vision 1 এবং Vision 1 PRO এর সাক্সেসের পর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। itel Vision 2 এর লঞ্চের সাথে এই সেগামেন্ট প্রথম স্মার্টফোন যা বেস্ট ইন ক্লাস ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা ক্ষমতা এবং অন্যান্য ফিচার সহ সস্তা দামে উপলব্ধ। আসুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন এর সম্পর্কে….
Surveyitel Vision 2 Price in India
দামের কথা যদি বলি itel Vision 2 এর দাম 7499 টাকা থেকে শুরু হয়। এছাড়া এই স্মার্টফোনের সাথে এক্সক্লুসিভ VIP অফারও পাওয়া যাবে। পাশাপাশি ফ্রি ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে যা ফোন কেনার 100 দিন পর্যন্ত পাওয়া যাবে।
itel Vision 2 স্পেসিফিকেশন
itel Vision 2 ফোনে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে যা এই সেল টেকনোলজি এবং Dot-In ডিসপ্লে সহ আসে। এটি 2.5D কার্ভড ফুলি লেমিনেটেড ডিসপ্লের সাথে 450 nits ব্রাইটনর স্ক্রিন দেওয়া হয়েছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 20:9 এবং রেজোলিউশনটি 1600 * 720 পিক্সেল। এই স্মার্টফোন 8.3mm স্লিম ডিজাইনের।
ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ক্যামেরা সহ AI ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। এর পাশাপাশি LED ফ্ল্যাশ এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। যদি Selfie কথা বললে, তবে এই ফোনে f/2.0 অ্যাপারচারের সাথে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যা AI বিউটি মোড সহ আসে।
ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কথা বললে, Vision 2 ফোনে 4000mAh এর নন-রিমুভল ব্যাটারি দেওয়া হয়েছে, এতে 7 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখা যেতে পারে, 35 ঘন্টা মিউজিক শুনতে পারে, 25 ঘন্টা কলিং এবং 300 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। নতুন আপডেটেড AI পাওয়ার মাস্টার এর সাথে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। অপারেটিং সিস্টেম সম্পর্কে কথা যদি বলি, এই স্মার্টফোন Android Q (Go এডিশন)-এ কাজ করে।
প্রসেসর হিসাবে এই স্মার্টফোনে 1.6 GHz অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, যা মাল্টি-টাস্কিংয়ের জন্য ব্যবহার হয়। স্টোরেজ সম্পর্কে যদি বলি তবে এই স্মার্টফোনে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা 128GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে। সিকিরিউটি হিসাবে এই স্মার্টফোনে ডুয়াল সিকিউরিটি ফিচার যেমন ফাস্ট ফেস অনলক এবং মাল্টি ফিচার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কালার অপশন বললে এই স্মার্টফোন Gradation Green এবং Deep Blue রঙে কেনা যাবে।