4,999 তাকায় ভারতে এল 2GB র‍্যামের ITEL A46

HIGHLIGHTS

Itel A46 ভারতে 4,999 টাকায় লঞ্চ হয়েছে

ফোনে আছে 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ

ভারতে আইটেল মোবাইল তাদের নতুন ফোন A46 2GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করেছে। আর এই ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 4,999 টাকা। আর এর আগে কোম্পানির 2GB র‍্যাম আর 16GB র ইন্টারনাল স্টোরেজ ফোন লঞ্চ করা হয়েছিল। আর দুটি ভেরিয়েন্টই ভারতে রিটেল স্টোরে কেনা যাবে। আর এই স্মার্টফোনটি ডায়মন্ড গরে, ফেরারি রেড, নিয়ন ওয়াটার আর ডার্ক ওয়াটার কালারে পাওয়া যাচ্ছে।

Itel A46 ফোনে আছে 5.46 ইঞ্চির HD+ ডিসপ্লে আর এই ফোনের রেজিলিউশান 1440×720 পিক্সাল। এই ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন। আর ফোনের ব্যাক সাইডে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যা ফোন আনলক করতে সাহায্য করবে।

ক্যামেরার ক্ষেত্রে আপনারা এই ডিভাইসে ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন আর এই ফোনে আছে 8MP র এম্ন ক্যামেরা আর সঙ্গে একটি VGA ক্যামেরা। ফোনে এর সঙ্গে একটি LED ফ্ল্যাশ দেওয়া হেয়ছে। ফোনটিতে আপনারা AI সিন ডিটেকশান পাবেন। আর এই ফনে ক্যামেরা ফিচার্সে বিউটি মোড আর বোখে মোড আছে।

Itel A46  ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে আছে 2400mAh য়ের ব্যাটারি। ফোনে আপনারা 4G VoLTE পাবেন।

Connect On :