iQOO Z9x 5G set to launch in India on May 16: Here's what to expect
iQOO ভারতে তার নতুন স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। স্মার্টফোন কোম্পানি নিশ্চিত করেছে যে তারা শীঘ্রই ভারতে iQOO Z9X ফোন লঞ্চ করতে চলেছে। আপকামিং আইকিউ স্মার্টফোনটি (Upcoming iQOO Smartphone) ভারতে 16 মে লঞ্চ হবে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে আপকামিং স্মার্টফোনে।
আইকিউ নিশ্চিত করেছে যে তার আপকামিং 5G স্মার্টফোনটি ভারতে 16 মে এন্ট্রি নেবে। কোম্পানির তরফে ফোনের ডিটেল শেয়ার করে জানানো হয়েছে যে লঞ্চের দিন এই ফোনের দাম এবং স্পেক্স সম্পর্কে জানানো হবে। আইকিউ তার আপকামিং মোবাইল ফোন #FullDayFullyLoaded হ্য়াশট্য়াগ সহ টিজ করা হচ্ছে।
আরও পড়ুন: 9000 টাকার কম দামে 5G Smartphone, Amazon সামার সেলে 50MP ক্যামেরা সহ Nokia ফোনে ব্যাপক ছাড়
আপকামিং ফোনে তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে চীনে। ফোনের বেস মডেলের দাম 1149 ইউয়ান, যা 8GB RAM+128GB স্টোরেজ সহ আসবে। ভারেত এই ফোনের দাম 13,199 টাকার কাছাকাছি পড়বে। আশা করা হচ্ছে যে আইকিউ ফোনটি 15,000 টাকার কম দামে ভারতে এন্ট্রি করতে পারে।
বলে দি যে আইকিউর এই ফোনটি এর আগে চীনে লঞ্চ করা হয়েছিল। তাই এই স্মার্টফোনের স্পেসিফিকেশন অনেকটা জানা।
প্রসেসর হিসেবে আইকিউ জি৯এক্স ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছে।
ডিসপ্লের কথা বললে, এতে 6.72-ইঞ্চি ফুল এচডি+ ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
RAM এবং স্টোরেজের ক্ষেত্রে, ভারতে এটি তিনটি RAM ভেরিয়েন্টে আসতে পারে: 4GB+128GB, 6GB+128GB এবং 8GB+128GB।
ফটোগ্রাফির জন্য আইকিউ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দেওয়া হবে। সেলফি তোলার জন্য এটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ আসবে।
পাওয়ার দিতে এতে 6000mAh এর ব্যাটারি সাপোর্ট করে। ফাস্ট চার্জিংয়ের জন্য এতে 44W টেকনোলজি দেওয়া।
আরও পড়ুন: Vivo X100 Ultra, X100s এবং X100s Pro ফোনের লঞ্চ তারিখ প্রকাশ, প্রিমিয়াম ফিচার সহ থাকবে স্টাইলিশ লুক