Buy 7300mAh battery smartphone price under Rs 20000 iQOO Z10 deal
আইকু আগামী 24 জুলাই ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে iQOO Z10R 5G স্মার্টফোন। লঞ্চের আগেই আপকামিং আইকু জি১০আর ৫জি ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। তবে নতুন ফোন বাজারে আসার আগেই কমে গেল iQOO Z10 Lite ফোনের দাম। 6000mAh ব্যাটারি সহ আসা এই লো বাজেট স্মার্টফোনটি অফারের সাথে সস্তায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক আইকু জি১০ লাইট ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
দামের কথা বললে, আইকু জি১০ লাইট ৫জি ফোনটি 9999 টাকার শুরুর লঞ্চ হয়ছিল। এই দাম ফোনের 4GB+128GB মডেলের। এছাড়া 6GB+128GB মডেলটি 10,499 টাকা আনা হয়েছিল। তবে এখন এই ফোনের 6 জিবি মডেলটি অফারের আওতায় 10 হাজার টাকার কম দামে কেনা যাবে।
আরও পড়ুন: লঞ্চ দাম থেকে অনেকটা সস্তা হল 50MP ক্যামেরা সহ Samsung ফোন, মাত্র 6499 টাকায় কেনার সুযোগ
আসলে Amazon সাইটে আইকু জি১০ লাইট ফোনের 6GB+128GB মডেলে কোম্পানি 500 টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে। যার পরে ফোনের দাম কমে হয় যাবে 9,999 টাকা। বলে দি যে এই অফারটি ফোনের সমস্ত ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে। গ্রাহকরা ICICI ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে এই ছাড় পেতে পারেন। এছাড়া Axis Bank এবং SBI ক্রেডিট কার্ড পেমেন্টেও 500 টাকার ছাড় পাওয়া যাবে।
ফিচারের কথা বললে, আইকু জি১০ লাইট ৫জি ফোনে 6.74- ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এটি 90Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর হিসেবে আইকু ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর অফার করা হয়েছে। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে আইকু জি১০ লাইট ৫জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50 মেগাপিক্সেল সোনি সেন্সর সহ 2 মেগাপিক্সেল বোকা লেন্সর সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে পাওয়া যাবে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে আইকু জি১০ লাইট ৫জি ফোনটি 6000mAh ব্যাটারি সাপোর্ট করে যা 15W ফাস্ট চার্জিং সহ পেয়ার করা।