iQOO Z10 India launch Confirmed
আইকিউ সম্প্রতি ভারতে নতুন স্মার্টফোন Neo 10R লঞ্চ করেছিল। বাজারে আসতেই গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয় উঠেছে। এখন কোম্পানি আগামী মাসে ভারতে সবচেয়ে বড় ব্যাটারি সহ একটি নতুন স্মার্টফোন iQOO Z10 5G প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে। আজ একটি নতুন পোস্টার প্রকাশ করে আইকিউ নতুন ফোনের বিষয় জানায়। কোম্পানির পোস্টার অনুযায়ী, আইকিউ জেড10 5জি ফোন 7300mAh ব্যাটারি সহ আসা সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং আইকিউ ফোনের সমস্ত ফিচার এবং প্রাইস সেগামেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক।
আইকিউ জি10 5জি ফোনে 6.67-ইঞ্চি কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে হবে বলে আশা করা হচ্ছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস অফার করে। আইকিউ জেড10 5জি ফোনে 7300mAh এর সবচেয়ে বড় ব্যাটারি সহ আনা হবে যা ভারতে এখন পর্যন্ত কোনো ফোনে দেওয়া হয়নি। এই ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী 7300mAh ব্যাটারি সহ আসছে Vivo এর নতুন ফোন, সাথে থাকবে দুর্দান্ত প্রসেসর, দামও লিক
এছাড়া, পারফরম্যান্সের ক্ষেত্রে আইকিউ জি10 5জি ফোনে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই 8GB এবং 12GB RAM ভ্যারিয়্যান্টে আসবে। এর সাথে 128GB এবং 256GB স্টোরেজ পেয়ার করা হবে।
ফটোগ্রাফির জন্য আইকিউ জি10 5জি ফোনে OIS সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর, 2MP সেকেন্ডারি লেন্স সহ আসবে বলে আশা করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32MP সেন্সর পাওয়া যাবে বলে খবর রয়েছে।
আইকিউ জি10 5জি ভারতে 11 এপ্রিল লঞ্চ করা হবে। কিছু টিপস্টার অনুযায়ী, এই ফোনটি ভারতে 20 হাজার থেকে 25 হাজার টাকার মাঝামাঝি হবে। তবে এখন অফিসিয়াল দাম নিশ্চিত করেনি কোম্পানি।
আরও পড়ুন: Airtel এর ধামাকা অফার, এই সমস্ত প্ল্যানে মিলবে 1 বছর পর্যন্ত JioHotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে