amazon offers huge bank discount and exchange bonus on iQOO Neo 9 Pro 5G
iQOO Neo9 Pro ফোনে বাম্পার অফার পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এ আইকিউর ফোনে হাজার-হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই ফোনে দুর্দান্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে। আইকিউ এই স্মার্টফোনটি চলতি বছরের শুরুতে ভারতে লঞ্চ করা হয়েছিল।
আইকিউ নিও ৯ প্রো ৫জি ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসে। কোম্পানি এই ফোনের তিনটি মডেলে ছাড় অফার করছে। ছাড়ের পর ফোনটি নীচে দেওয়া দামে কেনা যাবে।
এই ফোন অ্যামাজন সাইটে দুটি কালার অপশনে কেনা যাবে – Fiery Red এবং Conqueror Black।
আরও পড়ুন: CMF Phone 1: রোটেটিং ডায়ল সহ আসছে সিএমএফ ফোন ১, প্রকাশ হল ভিডিও, জানুন কী থাকবে বিশেষ
অফার এখানেই শেষ নয়, আইকিউ নিও ৯ প্রো ফোনের কেনাকাটায় 2000 টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এই অফারটি SBI কার্ড এবং ICICI কার্ড পেমেন্টে পাওয়া যাবে। গ্রাহকরা চাইলে পুরানো ফোনে 4000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যেতে পারে।
ডিসপ্লে: আইকিউ নিও ৯ প্রো ফোনে ৬.৪৪-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের ডিসপ্লে 144Hz LTPO রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি 3000 নিট পিক ব্রাইটনেস পর্যন্ত সাপোর্ট করে।
প্রসেসর: আইকিউ নিও ৯ প্রো ৫জি ফোনটি কোয়ালকম Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোন 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।
ক্যামেরা: আইকিউ নিও ৯ প্রো ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50MP মেই সেন্সর এবং 8MP আল্ট্র ওয়াইড সেন্সর সহ আসে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 16MP ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5160mAh ব্যাটারি দেওয়া। এটি 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
আরও পড়ুন: Price Drop: সস্তা হল OnePlus 12R 5G, লঞ্চের 4 মাসে একধাপে কমে গেল দাম, জানুন কোথায় পাবেন এই ছাড়