iQOO Neo 10R 5G
ফ্ল্যাগশিপ iQOO 13 এর লঞ্চের পর কোম্পানি আরকেটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। খবর অনুযায়ী, আইকিউ শীঘ্রই ভারতে iQOO Neo 10R 5G লঞ্চ করতে পারে। এটি নিও 9 সিরিজের সাক্সেসার হিসেবে একাধিক আপগ্রেডেড ফিচার সহ আসতে পারে এই ফোন। আসুন জেনে নেওয়া যাক আপকামিং আইকিউ নিও 10আর 5জি ফোনের এখন পর্যন্ত আসা ডিটেল।
রিপোর্ট অনুযায়ী, আইকিউ নিও 10আর ফোনটি 2025 এর ফেবরুয়ারি মাসের কাছাকাছি লঞ্চ হতে পারে। এটি মিড রেঞ্জ সেগামেন্ট আসতে পারে। আপকামিং আইকিউ নিও 10আর ফোনটি কোম্পানির iQOO Neo 10 সিরিজের আওতায় আসবে। এতে আইকিউ নিও 10 এবং আইকিউ নিও 10 প্রো থাকবে।
বলে দি যে আইকিউ নিও 10 ফোনটি আগেই চীনের বাজারে লঞ্চ হয়ে গেছে। এখন নিও 10আর ফোনটি ভারত সহ বাকি অন্যান্য দেশে আসবে বলে আশা করা হচ্ছে। আপকামিং আইকিউ নিও 10আর ফোনটি কোম্পানির প্রথম R-Series এর ফোন হিসেবে আসবে ভারতে।
টিপস্টার পারস গুগলানি এর অনুযায়ী, নিও 10আর ফোনটি 30,000 টাকার কম দামে ভারতে আসতে পারে। এই ফোনটি তাদের কথা ভেবে আনা হচ্ছে যারা মিড রেঞ্জ দামে প্রিমিয়াম ফিচার চান। যদি এই দামে ফোনটি ভারতীয় বাজারে আসে তবে আইকিউ ফোনের প্রতিযোগিতা হবে OnePlus 13R এর সঙ্গে।
আপকামিং আইকিউ নিও 10আর ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে হবে বলে আশা করা হচ্ছে। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনে Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এটি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেয়ার করা যেতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50MP Sony LYT-600 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স সহ ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার দিতে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6400mAh ব্যাটারি হতে পারে।
আরও পড়ুন: প্রকাশ্যে এল Nothing Phone 3 এর ডিজাইনের প্রথম লুক, পোস্ট হল টিজার