আইকিউ শীঘ্রই ভারতে একটি নতুন মিড-রেঞ্জ ডিভাইস iQOO Neo 10R 5G আনবে বলে আশা করা হচ্ছে। এটি 30,000 টাকার দামের মধ্যে বাজারে আসবে। আপকামিং আইকিউ নিও 10আর 5জি ফোনটি Snapdragon 8s Gen 3 চিপসেট সহ আসবে, সাথে দেওয়া হবে আরও বেশ কিছু হাই-এন্ড ইন্টার্নাল ফিচার।
টিপস্টার পারস গুগলানির সাম্প্রতিক একটি টিপসের উপর ভিত্তি করে, ভারতে আইকিউ নিও 10আর 5জি লঞ্চ সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Jio গ্রাহকদের বড় ধাক্কা, 100 টাকা বেড়ে গেল এই সস্তা রিচার্জ প্ল্যানের দাম, জানুন নতুন দাম কত
টিপস্টার পারস গুগলানি, যিনি X (টুইটার) দাবি করেছে যে আইকিউ নিও 10আর 5জি ফোনটি শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট সহ আসতে পারে। আইকিউ ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসবে: 8GB+256GB এবং 12GB+256GB।
ক্যামেরার কথা বললে, স্মার্টফোনে ডুয়াল প্রাইমারি ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে থাকবে 50MP Sony LYT-600 সেন্সর এবং 8MP আল্ট্রাওয়াইড শ্যুটার। সেলফি তোলার জন্য, এতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ডিসপ্লের কথা বললে, এতে 6.78-ইঞ্চি AMOLED প্যানেল থাকতে পারে। এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
পাওয়ার দিতে আপকামিং আইকিউ নিও 10আর ফোনটি 6400mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
12221 মডেল নম্বর আইকিউ নিও 10আর 5জি 2025 সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে বলে জানিয়েছেন পারস গুগলানি। আইকিউ নিও 10আর ফোনের দাম 30 হাজার টাকা থেকে শুরু হবে। আপকামিং আইকিউ ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে এবং দুটি রঙে পাওয়া যাবে: ব্লু হোয়াইট স্লাইস এবং লুনার টাইটানিয়াম।
আরও পড়ুন: Nothing Phone 3a এবং Phone 3a Plus এর দাম এবং লঞ্চ টাইমলাইন হল লিক, জানুন কী থাকবে বিশেষ