iqoo 13 5g launch indian edition
iQOO 13 শীঘ্রই চীনের বাজারে তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসতে হতে চলেছে। আজ প্রথমবার ভারতে কোম্পানির হেড এই স্মার্টফোন টিজ করেছে। বলে দি যে কোম্পানির হেড জিয়া জিংগডোংগ Weibo সাইটে একটি পোস্টে আপকামিং ফোনের একাধিক স্পিসিফিকেশন নিশ্চিত করেছে। আগে আসা খবর থেকে জানা গেছিল যে আইকিউ 13 ফোনে কোয়ালকম এর লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর থাকতে পারে। আসুন জেনে নেওয়া যাক আইকিউ 13 ফোনে কী স্পেক্স থাকবে।
জিয়া জিংগডোং নিশ্চিত করেছে যে আইকিউ 13 ফোনটি Snapdragon 8 Elite দেওয়া হবে। জিংডোং জানিয়েছে যে লেটেস্ট প্রসেসরে CPU, GPU এবং NPU উন্নত হবে। এছাড়া, পাওয়ার দিতে আইকিউ 13 ফোনে 6150mAh ব্যাটারি হবে, যা 120W চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: নিশ্চিত হল OnePlus 13 ফোনের লঞ্চ তারিখ, পাওয়ারফুল প্রসেসর সহ এই দিন এন্ট্রি করবে ফ্ল্য়াগশিপ কিলার
এছাড়া ফোনটি লেটেস্ট OriginOS 5 অপারেটিং সিস্টামে চলবে। এটি গেমিংয়ের জন্য অপটিমাইজ করা হয়েছে।
এর আগে টিপস্টার ডিজিটাল চ্য়াট স্টেশন জানিয়েছে আইকিই 13 ফোনে দেওয়া 2K স্ক্রিন, চীনা বাজারে সবচেয়ে পাওয়ারফুল স্ক্রিন হবে। লিক হওয়া একটি ছবিতে ফোনটি মেটাল ফ্রেমে দেখা যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে আইকিউ 13 ফোন লঞ্চ হতে পারে। বলা হচ্ছে যে এই ফোনের প্রতিযোগিতা OnePlus 13, Realme GT7 Pro এবং Xiaomi 15 সিরিজের সাথে হবে।