iPad(2017) কে মার্চের শেষ সপ্তাহে লঞ্চ করা হয়েছিল। এবার এই ডিভাইসটি ফ্লিপকার্টে প্রি বুকিং এর জন্য পাওয়া যাচ্ছে। এই ডিভাইসের দাম Rs.28,900 থেকে শুরু। 9.7 ইঞ্চির iPad(2017) 32GB ওয়াই ফাই সেলুলার মডেলের দাম Rs.39,900।
ভারতে iPad (2017) 128GB Wi-Fi এর দাম Rs.36,900 হবে। সেখানে iPad (2017) Wi-Fi + সেলুলার মডেলের দাম Rs.47,900 হবে।
নতুন iPad (2017) র জন্য স্মার্ট কভারের দাম Rs.3,500 হবে। নতুন iPad মডেল iPad Air 2 এর তুলনায় বড়। অ্যাপেলের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে, কাস্টামাররা যে আপগ্রেডেশনের অপেক্ষা করছিলেন তাদের এই ফোনের এই মডেলটি পছন্দ হবে।
কাস্টমাররা এর ব্যবহার বাড়ি, স্কুল আর অফিসে করতে পারবে। এই ডিভাইসে খুব ভাল রেটিনা ডিসপ্লে আছে। এছাড়া এই ডিভাইসে পাওয়ারফুল A9 চিপস আছে। এই চিপের জন্য 1.3 মিলিয়ান অ্যাপস ডিজাইন করা হয়েছে।