Infinix Smart 6 Plus ফোন আজ প্রথমবার বিক্রি হতে চলেছে। এই ফোন সিঙ্গেল ভ্যারিয়্যান্টে আনা হয়েছে, যা 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ আসে। আপনি যদি ফিচার ফোন থেকে টাচ মোবাইলে শিফ্ট হতে চান তবে আপনার জন্য এইটা সেরা সুযোগ। ইনফিনিক্সের এই স্মার্টফোন আজ দুপুর 12 টা থেকে Flipkart-এ বিক্রি করা হবে। তবে আসুন জেনে নেওয়া যাক ফোনের ফিচার থেকে শুরু করে দাম পর্যন্ত সমস্ত কিছু…
Flipkart-এ এই ফোনের 3GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের দাম 7,999 টাকা রাখা হয়েছে। এটি ক্রিস্টাল ভায়োলেট, ট্রানকুইল সি ব্লু এবং মিরাকল ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। এই ফোনের সাথে ICICI এবং Kotak Bank কার্ডে 10% ছাড় দেওয়া হবে। এছাড়াও, 7,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হবে। সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেলে এই ফোনটি মাত্র 749 টাকায় পাওয়া যাবে।
ফোনে 6.82 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এর পিক্সেল রেজোলিউশন হল 1600 x 720। এর রিফ্রেশ রেট 60Hz। এর অ্যাসপেক্ট রেশিও 20.5:9। এতে ওয়াটার ড্রপ নচ রয়েছে। ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের প্রথম সেন্সরটি 8 মেগাপিক্সেল। এছাড়া, দ্বিতীয় সেন্সর হল ডেপথ ক্যামেরা। এর সামনের সেন্সরটি 5 মেগাপিক্সেল। এর পেছনের ক্যামেরায় LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এটি AI ফেস আনলকের সাথে আসে।
এই ফোনটি এন্ট্রি লেভেল MediaTek Helio G25 SoC সহ আসে। এতে 10W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। এতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট রয়েছে। এই ফোনটি Android 12 (Go Edition) এ কাজ করে।