Infinix SMART 5A Launch Date Price Specs India: বাজেট সেগামেন্টে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে Infinix সংস্থা। আগামী সপ্তাহে ২ আগস্ট ফ্লিপকার্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন Infinix SMART 5A লঞ্চ করতে চলেছে, যা কম দামে বেশি ফিচার্স অফার করে। Infinix SMART 5A স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এটি Jio-র সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপ করে ভারতে লঞ্চ করা হবে এবং এই অফারের আওতায় গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
Survey
✅ Thank you for completing the survey!
কী থাকবে ফিচার্স
লঞ্চের আগে, ইনফিনিক্স তার আসন্ন এন্ট্রি-স্তরের স্মার্টফোন Infinix SMART 5A এর কিছু স্পেসিফিকেশন ডিটেল জানিয়েছে, যার মতে এই ফোনে একটি বড় 5000 mAh ব্যাটারি এবং 6.52 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনে সেলফির জন্য ড্রপ নচ সেটআপ দেওয়া হয়েছে। এই ফোন ওশান ওয়েব, কুইজল সায়ান এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে। গ্রাহকরা ইনফিনিক্সের এই ফোন কিনলে, জিও সংস্থার এক্সক্লুসিভ অফারে আওতায় Jio SIM কানেকশন নিলে 550 টাকার ক্যাশব্যাক সুবিধা পেতে পারেন।
Jio Exclusive Device Lock Program এর আওতায় আপনি যদি Infinix SMART 5A কিনেন, তবে আপনি 500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারের সুবিধা পেতে, আপনি কোনও Jio POS অথরাইজড রিটেলার থেকে ইনফিনিক্সের এই স্মার্টফোন কিনুন এবং সেখানে Jio সিম লক করুন। এর পাশাপাশিই আপনি যদি এই ফোনটি Flipkart থেকে কিনে থাকেন তবে ফোনে প্রি-ইনস্টল MyJio App-এ 15 দিনের মধ্যে JioExclusive প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে এবং এই প্রসেসটি পুরো হলে আপনি UPI অ্যাকাউন্টে 500 টাকার ক্যাশব্যাক আসবে।