5000mAh ব্যাটারি সহ Infinix Smart 5A ফোনের প্রথম সেল আজ, অফারে মাত্র 549 টাকায় কেনার সুযোগ

Updated on 09-Aug-2021
HIGHLIGHTS

Infinix Smart 5A স্মার্টফোন 6,999 টাকায় লঞ্চ করা হয়েছে

Infinix Smart 5A ফোনের সঙ্গে 5,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে

ইনফিনিক্স এই ডিভাইসের জন্য Jio-র সাথে পার্টনারশিপ করেছে, যার আওতায় Jio Exclusive Device Lock Program লঞ্চ করা হয়েছে

Infinix Smart 5A First Sale: সম্প্রতি ভারতীয় স্মার্টফোন বাজারে লঞ্চ হয়েছিল Infinix Smart 5A। এই ফোনের প্রথম সেল আজ দুপুর 12 টায় শুরু হবে। ই-কমার্স ওয়েবসাইট Flipkart থেকে কেনা যাবে এই ফোন। Infinix Smart 5A স্মার্টফোন একটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে যা 2 জিবি RAM এবং 32 জিবি স্টোরেজ সহ আসে। বলে দি যে Infinix Smart 5A সেলে কিছু অফার্স দেওয়া হয়েছিল, যেখানে Jio অফারও রয়েছে।

বলে দি যে Infinix সংস্থা Reliance Jio সাথে হাত মিলিয়ে গ্রাহকদের অসাধারণ ছাড় অফার করছে। তবে আসুন Infinix Smart 5A ফোনের দাম, অফার্স এবং স্পেসিফিকেশন ডিটেল জেনে নেওয়া যাক…

INFINIX SMART 5A: দাম এবং অফার

Infinix Smart 5A স্মার্টফোন 6,999 টাকায় লঞ্চ করা হয়েছে। কিন্তু লঞ্চ অফারের আওতায় ফোনটি সেলের প্রথম দিন 500 টাকার ছাড় সহ 6,499 টাকায় কেনা যাবে। হ্যান্ডসেটটি 9 আগস্ট অর্থাৎ আজ থেকে Flipkart-এ বিক্রি করা হবে। ফোনটি কালো, সায়ান এবং ওশেন ওয়েভ রঙে পাওয়া যাবে।

ইনফিনিক্স এই ডিভাইসের জন্য Jio-র সাথে পার্টনারশিপ করেছে, যার আওতায় Jio Exclusive Device Lock Program লঞ্চ করা হয়েছে। এই প্রোগ্রামের আওতায়, Infinix Smart 5A কিনলে গ্রাহকদের Jio 550 টাকার ক্যাশব্যাক দেবে। এর সাথে 1,199 টাকার অতিরিক্ত সুবিধাও দেওয়া হবে। এছাড়া ফোনের সঙ্গে 5,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

INFINIX SMART 5A: স্পেসিফিকেশন

Infinix Smart 5A ফোনে 6.52 ইঞ্চি HD + LCD IPS ইন-সেল ডিসপ্লে রয়েছে। স্ক্রিনের আসপেক্ট রেশিও 20: 9, স্ক্রিন-টু-বডি রেশিও 90.5 শতাংশ। ফোনে Eye Care মোড দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটিতে 1.8 GHz অক্টা-কোর মিডিয়াটেক হেলিও A20 প্রসেসর রয়েছে। স্মার্টফোনে 2 জিবি RAM এবং 32 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256 জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ক্যামেরার কথা বললে, ইনফিনিক্স স্মার্ট 5A ফোনে 8 মেগাপিক্সেল ডুয়াল এআই এবং ডেপথ সেন্সর রয়েছে। ফোনে ট্রিপল এলইডি ফ্ল্যাশ, পিকচার মোড, অটো সিন ডিটেকশন, কাস্টম বোকেহ এবং AI 3D বিউটি মতো মোড পাওয়া যায়। সেলফি এবং ভিডিও কল করার জন্য, ইনফিনিক্সের এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ইনফিনিক্স স্মার্ট 5A ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনে কানেক্টিভিটির জন্য 4G VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n, GPS, GPRS- এর মতো ফিচার দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি Android 11 ভিত্তিক XOS 7.6 এর সাথে আসে। ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জি-সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে। স্মার্ট 5A এর ওজন 183 গ্রাম।

Connect On :