ভারতে লঞ্চ হল নতুন ইনফিনিক্সের স্মার্টফোন

HIGHLIGHTS

S5 ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে

ফোনের দাম 8,999 টাকা

ভারতে লঞ্চ হল নতুন ইনফিনিক্সের স্মার্টফোন

নিজেদের জনপ্রিয় সিরিজের মধ্যে এবার ইনফিনিক্স তাদের নতুন ফোন S5 ভারতে লঞ্চ করেছে। এই সিরিজের এই নতুন ফোনটি ‘সুপার সিনেমা’ ডিসপ্লে হিসাবে এসেছে আর এটি মাল্টিমিডিয়া দেখার জন্য ভাল বলে দাবি করা হয়েছে। আর এই ডিভাইসে আছে পাঞ্চ হোল ডিসপ্লে। আর এই ফোনে আপনারা পাবেন 90.5% স্ক্রিন টু বডি রেশিও।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনে ইনফিনিক্স দিয়েছে 4000mAh য়ের ব্যাটারি আর এটি অ্যান্ড্রয়েড 9 য়ে চলে।

এই ইনিফিনিক্স S5 ফোনে আছে 6.6 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 20:9। আর এই ফোনে আছে 480 নিটস ব্রাইটনেস।

আর এই ফোনের ক্যামেরার দিকটি যদি দেখি তবে এই ফোনে আপনারা পাবেন 16MP র মেন ক্যামেরা আর এর সঙ্গে আছে 5MP র ক্যামেরা আর দুটি 2MP র ক্যামেরা। মানে এই বাজেট ফোনে আপনারা পাবেন কোয়াদ ক্যামেরা সেটআপ। আর এই ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

ইনফিনিক্স S5 ফোনে আছে মিডিয়াটেক হেলিও P22। আর এই ফোনে আপনারা পাবেন একটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ। আর এই ফোনে আছে একটি 4000mah য়ের ব্যাটারি।

ভারতে এই ফোনটি 8,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বাজেট ফোন যা পাঞ্চ হোল ক্যামেরার আর কোয়াড ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo