Infinix Note 40x 5G India launch 12gb ram 108mp camera top 5 features
Infinix এর নতুন স্মার্টফোন Note 40 Series এর আওতায় নিয়ে হাজির হয়েছে। ইনফিনিক্সের এই ফোনটি Infinix Note 40X 5G নামে ভারতে লঞ্চ হয়েছে। মিড-রেঞ্জ দামে লঞ্চ হওয়া এই ফোনে কোম্পানি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া। এছা়ড়া ফোনে 108MP ট্রিপল AI ক্যামেরা এবং 12 জিবি পর্যন্ত RAM রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ইনফিনিক্স নোট 40এক্স 5জি ফোনের দাম কত এবং ফিচার কী।
ইনফিনিক্স নোট 40এক্স 5জি ফোনে 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 13,499 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনে 12GB+256GB মডেলের দাম 14,999 টাকা। নতুন ইনফিনিক্স ফোনের বিক্রি 9 অগাস্ট থেকে Flipkart থেকে কেনা যাবে। রিটেল স্টোর থেকেও বিক্রি করা হবে এই ফোন।
ডিসপ্লের ক্ষেত্রে ইনফিনিক্স নোট 40এক্স 5জি ফোনে 6.78-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 500 নিট এর ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছ। ফোনটি 12 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য নোট 40এক্স 5জি ফোনে 108MP AI ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে যে ক্যামেরা অ্যাপ 15 থেকে বেশি মোড সাপোর্ট করে। ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে ইনফিনিক্স নোট 40এক্স 5জি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এতে ওয়্যারড রির্ভাস চার্জিংও পাওয়া যাবে।