Infinix Note 40 Pro 5G series
Infinix ভারতে আজ (12 April) তার লেটেস্ট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বহুপ্রতিক্ষিত Infinix Note 40 Pro Series এর আওতায় দুটি স্মার্টফোন আনা হবে। এতে Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G আসবে।
আপকামিং ইনফিনিক্স স্মার্টফোনের দাম 23,999 টাকা থেকে শুরু হতে পারে। ভারেত লঞ্চ হওয়ার আগে গ্লোবাল মার্কেটে এই স্মার্টফোন দুটি এন্ট্রি নিয়েছে।
আরও পড়ুন: Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে বাম্পার অফার, 3000 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ
এছাড়া অফিসিয়াল লঞ্চের আগেই এই স্মার্টফোন সিরিজের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এই স্মার্টফোনে সিরিজের স্পেসিফিকেশন সেই হিসেবে বলা হচ্ছে।
ডিসপ্লে: ইনফিনিক্স এর আপকামিং দুটি স্মার্টফোনে কোম্পানি 6.78-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দিতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
RAM এবং স্টোরেজ: ইনফিনিক্সের দুটি ফোনে 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ইনফিনিক্স নোট ৪০ প্রো তে কোম্পানি মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 চিপসেট দিতে পারে। পাশাপাশি, ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাসে কোম্পানি মিডিয়াটে ডাইমেনসিটি 8200 প্রসেসর দিতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স দুটি ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করতে পার। এতে 108MP+2MP+2MP সেন্সর পাওয়া যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ইনফিনিক্স নোট ফোনে 45W ওয়্যারড এবং 20 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। এটি 5000mAh ব্যাটারি সহ আসতে পারে। পাশাপাশি, ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস স্মার্টফোনে 100W ফাস্ট চার্জিং সহ 4600mAh ব্যাটারি থাকতে পারে।
আরও পড়ুন: Realme GT Neo 6 SE: 16GB RAM এবং 6000 নিটস ব্রাইটনেস সহ নতুন রিয়েলমি ফোন লঞ্চ, জানুন দাম কত