Infinix কোম্পানি তার Note Series এর নতুন স্মার্টফোন আনতে প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Infinix Note 30 5G নামে লঞ্চ করা হবে। ইনফিনিক্স নোট 30 সিরিজের এই স্মার্টফোন অনেক দুর্দান্ত ফিচার সহ বাজারে আসবে। লঞ্চের আগেই এই আপকামিং ফোনের কিছু ফিচার, ডিজাইন এবং কালার অপশনও লিক হয়ে গিয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
টিপস্টার Paras Guglani ফোনের অনেক ফিচার শেয়ার করেছে। টিপস্টার অনুযায়ী, Infinix Note 30 5G ফোনে কোম্পানি 120Hz এর রিফ্রেশ রেট সহ ডিসপ্লে অফার করবে। এছাড়া ফোনে পাওয়ারফুল মিডিয়াটেক প্রসেসর এবং 33W এর ফাস্ট চার্জিংও থাকবে। আসুন জেনে নেওয়া যাক কী থাকবে ফোনে…
প্রসেসর হিসাবে কোম্পানি এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট দেবে। Infinix Note 30 5G ফোনটি একাধিক অপশনের সাথে আসতে পারে।
লিক অনুসারে, ফটোগ্রাফির জন্য, Infinix Note 30 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের প্রাইমারি ক্যামেরা 108MP থাকতে পারে, যার সাথে 2 মেগাপিক্সেল এবং AI লেন্সও থাকবে। পাশাপাশি, সেলফির জন্য এই ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
Infinix Note 30 5G ফোনে পাওয়ার দিতে 5,000mAh ব্যাটারি থাকতে পারে, যার সাথে 33W ফাস্ট চার্জিং থাকতে পারে। অপারেটিং সিস্টাম হিসাবে, এই ফোন Android 13 আউট অফ দ্য় বক্সে কাজ করবে। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile