Infinix -এর নতুন ফোন হাজির ভারতে। এই কোম্পানির নতুন ফোনটির নাম Infinix Note 12i। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন। MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হবে। এখানে গ্রাহকরা পাবেন 4GB RAM সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে। এছাড়া এই এন্ট্রি লেভেলের স্মার্টফোন মিলবে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এখানে। মিলবে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও।
Infinix Note 12i ফোনটিতে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটি গ্রাহকরা মাত্র 9,999 টাকাতেই কিনতে পারবেন। এটি দুটি রঙে উপলব্ধ আছে। এই রঙ দুটি হল নীল এবং কালো। ভারতীয় গ্রাহকরা এই ফোনটি কেবল Flipkart থেকে কিনতে পারবেন। 5% ক্যাশব্যাক মিলবে কেউ যদি এটিকে Axis Bank -এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনেন।
জানা গিয়েছে এই ফোনে 180 Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি Full HD AMOLED ডিসপ্লে থাকবে। অ্যান্ড্রয়েড 12 এবং MediaTek Helio G85 প্রসেসরের সাহায্যে এই ফোনটি পরিচালিত হবে। সর্বোচ্চ 1000 নিটসের ব্রাইটনেস মিলবে এখানে। সঙ্গে আছে কর্নিং গোরিলা গ্লাস 3 -এর সুবিধা। এছাড়া এখানে গ্রাহকরা পেয়ে যাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় মিলবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এখানে। 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে যার সাহায্যে সেলফি তোলা এবং ভিডিও কলিং করা যাবে।
এছাড়া এই ফোনে আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে। কানেকটিভিটির জন্য এখানে আছে WiFi, ব্লুটুথ 5.0, GPS, USB টাইপ সি পোর্ট। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে ইন বিল্ট হিসেবে। সঙ্গে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এটিকে 512 GB পর্যন্ত বাড়ানো যাবে। এখানে গ্রাহকরা পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরোস্কোপ, জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ইত্যাদি।