6,999 টাকায় ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে ভারতে এল INFINIX HOT 8

HIGHLIGHTS

6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে

ইনফিনিক্স হট 8 ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ আছে

6,999 টাকায় ট্রিপেল ক্যামেরা সেটআপের সঙ্গে ভারতে এল INFINIX HOT 8

স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স আজকে ভারতে তাদের লেটেস্ট স্মার্টফোন Infinix Hot 8 লঞ্চ করেছে। আর এই ফোনটি একটি বাজেট ফোন হিসাবে এসেছে আর এর দাম 6,999 টাকা। আর এই ফোনে ট্রিপেল ক্যামেরা সেটআপ আছে। আর এই ফোনটিতে আপনারা বাজেট অনুসারে অনেক কিছু পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ইনফিনিক্স হট 8 ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে কোম্পানি 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে দিয়েছে। ফোনে আছে 2.5D কার্ভড গ্লাস প্রোটেকশান। আর এর সঙ্গে এই ফোনে মিডিয়াটেক অক্টাকোর হেলিও P22 প্রসেসার আছে। আর এই ফোনের ক্লক স্পিড 2GHz।

আর এই ফোনটিতে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এর সঙ্গে এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে 256GB পর্যন্ত। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। আর ফোনটির পেছনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হেয়ছে।

ইনফিনিক্সের এই লেটেস্ট ফোনে পাবেন 5000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 13MP +2MP র ক্যামেরা আর তৃতীয় ক্যামেরা লো লাইটের জন্য। ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে।

ইনফিনিক্স হট 8 ফোনের ভারতে দাম

এই ফোনটি পাঁচটি রঙে এসেছে। আর এই ফোনটি গ্রাহকরা 12 সেপ্টেম্বর দুপুর 12টায় ফ্লিপকার্টে কিনতে পারবেন। ফোনটির দাম 6,999 টাকা। আর এই ফোনটি 31 অক্টোবর 7,999 টাকায় 4GB/64GB তে কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo