Xiaomi সম্প্রতি তার সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন Redmi A4 5G ভারতে লঞ্চ করেছে। 27 নভেম্বর আজ রেডমি এ4 5জি ফোনের প্রথম সেল রাখা হয়েছে। সেল চলাকালীন রেডমি এ4 5জি ফোনটি 9000 টাকার কম দামে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে রেডমি এ4 5জি ফোনটি।
নতুন রেডমি এ4 5জি ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ বেস মডেলটি 8499 টাকায় কেনা যাবে। পাশাপাশি, রেডমি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ সহ মডেলের দাম 9499 টাকা রাখা হয়েছে। তবে বলে দি যে এই দামে ফোনটি অফারের আওতায় কেনা যাবে। রেডমির নতুন ফোনটি কিনতে এখানে ক্লিক করুন
রেডমি এ4 5জি ফোনের বিক্রি অনলাইন সাইট Amazon থেকে করা হবে। ফোনের বিক্রি দুপুর 12টায় শুরু হবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Moto 5G ফোনে দেদার ছাড়, জানুন কোথায় মিলছে অফার
ডিসপ্লে: বাজেটে ফোনে আসা রেডমি এ4 5জি ফোনে 6.88-ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম Snapdragon 4s Gen 2 চিপসেট অফার করা হয়েছে। এটি AS স্ট্যান্ডালোন 5G সাপোর্ট অফার করে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি ফোনে 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি সেন্সর হিসেবে 5MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে এই ফোনটি 5160mAh ব্যাটারি সহ আসে। বক্সে 33W এর চার্জরও দেওয়া হয়েছে।