PANASONIC ELUGA RAY 810 ভারতে লঞ্চ হয়েছে

Updated on 15-Nov-2019
HIGHLIGHTS

Panasonic Eluga Ray 810 ভারতে লঞ্চ হয়েছে

এর দাম 7,999 টাকা

ভারতে প্যানাসনিক তাদের এলুগা সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে আর এর নাম Panasonic Eluga Ray 810 । এই ফোনটি কোম্পানির এর আগের ফোন Panasonic Eluga Ray 800য়ের জায়গা নেবে। আর এই ফোনটি মানে নতুন ফোনটি মাত্র 7,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা জবে। আর এই ফোনটি আপনারা টোরাস ব্লু আর স্টারি ব্ল্যাক কালারে কিনতে পারবেন।

এই Panasonic Eluga Ray 810 ফোনে আছে 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে আর এই ফোনে আপনারা 2Ghz অক্টা কোর মিডিয়াটেক হেলিও P22 প্রসেসার পাবেন। আর এই ফোনে আছে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর এই ফোনে আপনারা স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

আমরা যদি এই ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে এই ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন যা 16MP র মেন ক্যামেরার সঙ্গে একটি 2MP র ক্যামেরা দেবে আর এই ফনে LED ফ্ল্যাশ আছে। আর এই Panasonic Eluga Ray 810ফোনটিতে আপনারা ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা পাবেন।

এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এসেছে। এই ফোনে আছে ARBO Hub AI সাপোর্ট। আর এই ফোনের ব্যাকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনে আপনারা পাবেন VolTE, আর সঙ্গে USB পোর্ট আর এর সঙ্গে GPS with A-GPS, GLONASSআর 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।

Connect On :