আইফোন 11 য়ের সব মডেল আজ বিকেল থেকে কেনা যাবে

Updated on 27-Sep-2019
HIGHLIGHTS

iPhone 11 সিরিজ iOS 13 য়ে চলে

তিনটি ডিভাইসে আছে A13 বায়োনিক চিপ

আজকে ভারতে iPhone 11 য়ের তিনটি মডেল iPhone 11, iPhone 11 Pro আর iPhone 11 Pro Max কেনা যাবে। আর এই তিনটি ডিভাইস কোম্পানি অ্যাপেল ইভেন্টে নিয়ে এসেছিল। এখনও পর্যন্ত এই ফোনের প্রি বুকিং চালু ছিল আর এবার আজ বিকেল 6টা থেকে এই ফোন গুলি বিক্রি করা শুরু হবে।

এই ডিভাইস গুলি গ্রাহকরা বড় অফলাইন রিটেল, অ্যাপেল অথরাইসড ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কিনতে পারবেন। আর এর সঙ্গে অনলাইনে গ্রাহকরা অ্যামাজন, ফ্লিপকার্ট আর পেটিএম মলে ফোন গুলি কিনতে পারবেন। আর এই ফোনের সঙ্গে অ্যাপেল ওয়াচ সিরিজ 5 য়ের বিক্রিও আজকে শুরু হবে।

IPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max ফোনের দাম

ভারতে IPhone 11 য়ের প্রাথমিক দাম 64,900 টাকা রাখা হয়েছে আর এটি এই ফোনের 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। আর এর 128GB মডেলের দাম 69,900 টাকা করা হয়েছে আর  এর 256GB স্টোরেজের দাম 79,900 টাকা। এই ফোনটি আপনারা পার্পেল, সাদা, সবুজ, হলুদ আর লাল রঙে কিনতে পারবেন।

আর সেখানে আইফোন 11 প্র ফোনটির প্রাথমিক দাম 99,900 টাকা করা হয়েছে আর এটি এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। আর এর 256GB ভেরিয়েন্টের দাম 1,13,900 টাকা আর এই ফোনের 512GB ভেরিয়েন্টের দাম 1,31,900 টাকা। আর এই ফোনের প্রো ম্যাক্সের দাম 1,09,900 টাকা থেকে শুরু হচ্ছে আর এটি এর 64GB ভেরিয়েন্ট আর এর 256GB আর 512GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,23,900 টাক আর 1,41,900 টাকা করা হয়েছে।

Connect On :