হুয়াওয়ের লেটেস্ট স্মার্টফোন Huawei Nova 5i Pro চিনে লঞ্চ হয়েছে। এই ফোনে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। আর আপনাদের এর সঙ্গে এও বলে রাখি যে এই পাঞ্চ হোল ডিসপ্লের ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। চিনে এই ফোনটিউ 2 আগস্ট বিক্রি করা হবে। এই ফোনে হিলিকন কিরিন 810 প্রসেসারা আছে। এই ফোনের সঙ্গে Mate 20 X 5G ফোনটিও লঞ্চ করা হয়েছে।
এই হুয়াওয়ে ফোনে আপনারা চিনে 2,199 ইউয়ান প্রাথমিক দামে মানে প্রায় 22,00 টাকায় লঞ্চ করা হয়েছে, আর এই দামের ভেরিয়েন্টে 6GB/128GB অপশান আছে। আর এই ফোনের 8GB/128GB র দাম 2,499 ইউয়ান্ম মানে প্রায় 25,000 টাকা। আর এই ফোনের 8GB/256GB র দাম 2,799 ইউয়ান মানে প্রায় 28,000 টাকা।
VMall.com য়ে হুয়াওয়ের এই নতুন ফোনটি প্রি অর্ডার করা যাচ্ছে। হুয়াওইয়ে মেট 20 X 5G ফোনটিও চিনে এসেছে। এই ফোনের 8GB/256GB স্টোরেজের দাম 6,199 ইউয়ান আর এই ফোনটি চিনের গ্রাহকরা 16 আগস্ট কিনতে পারবেন।
এই ফোনে আপন্রা 6.26 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হেয়ছে। আর এই ফোনটি মাল্টিটাস্কিংয়ের জন্য অক্টা কোর কিরিন 810 প্রসেসারের সঙ্গে 6GB র্যাম আর 8GB র্যামে পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে এই Huawei Nova 5i Pro ফোনটিতে আপনারা কোয়াড রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে f/1.8 অ্যাপার্চার যুক্ত 48MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 8MP ক্যামেরা আর 2MP র সেন্সারের সঙ্গে মাইক্রো লেন্স আর 2MP র ডেপথ সেন্সার আছে।
ফোনে সেলফি নেওয়ার জন্য 32 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন।
কানেক্টিভিটির জন্য এই 4GB LTE ফোনে আপনারা একটি 3.5mm হেডফোন জ্যাকও পাবেন। আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।