সম্প্রতি কিছু গুজবে বিশ্বাস করা যায় তাহলে HTC বর্তমানে একটি মিড-রেঞ্জ স্মার্টফোনে কাজ করছে. এই স্মার্টফোন কে বর্তমানে HTC X10 এর নামে জানা যাচ্ছে. চীনে থেকে আসা একটি রিপোর্ট অনুযায়ী, এই মিড রেঞ্জ স্মার্টফোন কে জানুয়ারিতে চালু করা হবে.
এই নতুন ফোন বাজারে উপস্থিত HTC X9 এর স্থান নেবে. এর দাম CNY 2,000 (প্রায় 19,557 টাকা) হতে পারে বলে আশা করা হচ্ছে. যদিও এখনও তার বাজারে লঞ্চ হওয়া সম্পর্কে কোনো খবর পাওয়া জায়েনি.
এই রিপোর্টে বলা হয়েছে যে, এই ফোনে 5.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে উপস্থিত হবে. যার রেজল্যুশন 1080×1920 পিক্সেল হবে. সঙ্গে এতে একটি মিডিয়াটেক হেলিও P10 প্রসেসর হবে বলে জানা গিয়েছে. এটা 3GB র্যাম দিয়ে সজ্জিত করা হবে. এছাড়া, ফোনে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে.
আরও দেখুন : টুইটারেও এবার মিলবে লাইভ ভিডিও সুবিধা
আরও দেখুন : হোয়াটসঅ্যাপে এবার মেসেজ পাঠানোর পরেও করা যাবে এডিট