#image_title
চাইনিজ ব্র্যান্ড Honor -এর তরফে ভারতে শীঘ্রই একটি নতুন স্মার্টফোন সিরিজ নিয়ে আসা হতে চলেছে। গুজব অনুযায়ী মনে করা হচ্ছে এই আসন্ন ফোনটির নাম Honor 90 সিরিজ হতে পারে। 2020 সালের পর আর Honor -এর তরফে কোনও প্রোডাক্ট লঞ্চ করা হয়নি দেশে।
তিন বছরের বিরতি কাটিয়ে আবার এই কোম্পানি যে দেশে নতুন ফোন নিয়ে আসতে চলেছে সেটার আভাস দিল টুইটারে। Realme India -এর প্রাক্তন সিইও কিছুদিন আগে আভাস দিয়েছিলেন যে তিনি Honor India -এর সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে সবটা মিলিয়ে মনে করা হচ্ছে এই গুজব মিথ্যে নয়। এছাড়া আরও একটি কারণ আছে, চলতি বছরের শুরুর দিকেই চিনে Honor 90 সিরিজ লঞ্চ করেছে।
এই বছর চিনে লঞ্চ হওয়া Honor 90 সিরিজে দুটো ফোন আছে। এই ফোন দুটো হল Honor 90 এবং Honor 90 Pro।
চলতি বছরের মে মাসে Honor 90 এবং Honor 90 Pro চিনে লঞ্চ করেছিল। ফোন দুটো যখন করেছিল তখন এগুলোর দাম যথাক্রমে CNY 2,499 বা 29,160 টাকা এবং CNY 3,299 বা 38,000 টাকা ছিল।
Honor 90 সিরিজের দুটো ফোনেই Full HD+ OLED ডিসপ্লে আছে। দুটো ফোনের ডিসপ্লে কার্ভড ডিসপ্লে যেখানে ভাল ভিউয়িং এক্সপিরিয়েন্সের জন্য 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
Honor 90 ফোনটি চলে Snapdragon 7 Gen 1 প্রসেসরের সাহায্যে চলে। অন্যদিকে Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলে Honor 90 Pro। দুটো ফোনেই ট্রিপল রিয়ার ক্যামেরা আছে।
Honor 90 সিরিজের দুটো ফোনেই 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে। এছাড়া রয়েছে 5000mah ব্যাটারি, যদিও চার্জিং স্পিড আলাদা। Honor 90 -তে কাছে 66W ফাস্ট চার্জিং -এর সুবিধা, অন্যদিকে Honor 90 Pro -তে আছে 99W ফাস্ট চার্জিং -এর সুবিধা।
যদিও এই ফোনটির বিষয়ে আরও তথ্য পেতে হলে আরও অপেক্ষা করতে হবে। আপাতত এতটুকু জানা গিয়েছে।