4 টি ক্যামেরা যুক্ত Honor 9 Lite ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে

HIGHLIGHTS

Honor 9 Lite ফোনটিতে 13MP + 2MP’র ডুয়াল ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা সেটআপ আছে

4 টি ক্যামেরা যুক্ত Honor 9 Lite ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে

Honor 9 Lite স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে লিস্ট করা হয়েছে। এর মানে এই যে এই ফোনটি ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে। কালকের একটি মিডিয়া ইভেন্টে কোম্পানি তাদের এই ফোনটির মিডিয়া লোগো দেখিয়েছিল। আশা করা হচ্ছে যে এই ফোনটি খুব তাড়াতাড়ি কিনতে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 9 Lite ফোনটির ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে গ্লাস ব্যাক পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত হবে। এটি কিরিন 659 প্রসেসার যুক্ত হবে।

এই ফোনটিতে 5.65-ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে থাকবে, এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফোন হবে। এটি দুটি ভেরিয়েন্টে আসবে 3GBর‍্যাম/ 32GB ইন্টারনাল স্টোরেজ আর অন্যাটি 4GB র‍্যাম আর 64GB রোম যুক্ত। এটি ডুয়াল সিমের স্মার্টফোন EMUI 8.0তে কাজ করবে, যা অ্যান্ড্রয়েড 8.0 ওরিও যুক্ত।

এই ফোনটিতে 3000 mAh এর ব্যাটারিও আছে। এর রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। Honor 9 Liteফোনটিতে 13MP + 2MP’র ডুয়াল ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। দুটি ডুয়াল ক্যামেরা 1080 পিক্সালের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।

Aparajita Maitra

Aparajita Maitra