Holi 2025 Smartphone tips How to protect your smartphone from colors and water
Holi 2025 Smartphone tips: দোল বা হোলি খেলার সময় জল ভরা বেলুন, পিচকারি বা আবির এবং রঙ কোনটাই বাদ যায় না। রঙে রঙে ভুত সেজেও ফেলা হয় অনেক সময়। তবে রঙ খেলার হুজুগে আমরা প্রায় সময় আমাদের স্মার্টফোনটি সুরক্ষিত রাখতে ভুল যাই। জল বা সুকনো আবিরে ফোনটি একাকার হয়। সাধের স্মার্টফোনটিকে বাঁচাতে এই উপায়গুলি কাজে আসতে পারে।
দোলে ফোন ভিজে গেলে, সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন, এবং ফ্যান বা হালকা গরমের বাতাসে শুকাতে দিন। ফোন সম্পূর্ণ শুকনো না হওয়া পর্যন্ত চার্জে দেবেন না এবং জল বের করার জন্য ঝাঁকাতে না।
ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিন
ছোট ছোট হোলির রঙগুলি সহজেই চার্জিং পোর্ট, স্পিকার এবং মাইক্রোফোনের গর্তে চলে পারে, যা ক্ষতির কারণ হতে পারে। আরও সুরক্ষার জন্য টেপ বা জলরোধী স্টিকার দিয়ে এগুলি ঢেকে দিন।
ফোনটি ঝাঁকাতে না, বরং নরম কাপড় বা টিস্যু দিয়ে জল মুছে ফেলুন।
ফোনটিকে ফ্যান বা হালকা গরম জায়গাতে শুকাতে দিন।
শুকনো সিলিকা জেলের সাথে ফোনটিকে একটি জ্যাকেট বা বাক্সে রেখে দিন।
ফোনটি সম্পূর্ণ শুকনো না হওয়া পর্যন্ত চার্জে দেবেন না।
ফোনটি যদি ওয়াটারপ্রুফ না হয়, তবে জল থেকে রক্ষা করার জন্য বিশেষ সতর্কতা রাখুন।
ফোনকে ওয়াটারপ্রুফ কভার দিয়ে ঢেকে রাখুন, যাতে জল সহজে প্রবেশ করতে না পারে।
হোলির সময় শার্টের পকেটে ফোন রাখা উচিত না, কারণ কেউ জল বা রং ছুড়লে তা সরাসরি ফোনে যেতে পারে।
হোলির সময় ফোনকে শুধু জল থেকে নয়, গুড়ো রং থেকেও রক্ষা করতে হবে।
অনেক মোবাইল কভারে পোর্ট এবং জ্যাক কভারও থাকে, যা রং এবং জল থেকে রক্ষা করতে সাহায্য করে।
ফোনটি যদি ভিজে যায়, তবে সঙ্গে সঙ্গে তা চালু করার চেষ্টা করবেন না। যদি ফোনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে সার্ভিস সেন্টারে নিয়ে যান।
আরও পড়ুন: Samsung চুপিসারে লঞ্চ করল 50MP ক্যামেরা এবং 6 বছরের আপডেট সহ নতুন 5G স্মার্টফোন, দাম 12 হাজারের কম