Grab Samsung Galaxy S25 5G Phone at Lower Price on Amazon deal
আপনি যদি Samsung-এর কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ হতে পারে। স্যামসাং গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S25 5G ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। এই ফোনের দাম কম হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অফারও থাকছে যার পরে দাম আরও কমে যাবে। আসুন স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনের ডিসকাউন্ট প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, Amazon সাইটে স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনের 12GB/256GB মডেলটি বর্তমানে Amazon সাইটে 66,743 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে গত বছর জানুয়ারী মাসে 80,999 টাকায় লঞ্চ হয়েছিল।
ব্যাঙ্ক অফারে HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে সোজা 2500 টাকা ছাড় পাওয়া যাবে, যার পরে ফোনের দাম আরও কমে 64,243 টাকা হয় যাবে।
আরও পড়ুন: বাড়িকেই বানিয়ে তুলুন সিনেমা হল, সোজা 35 হাজার টাকা সস্তায় কিনুন Sony 55 ইঞ্চি স্মার্ট টিভি
এছাড়া গ্রাহকরা তাদের পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরানো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
সব মিলিয়ে, ফোনটি বর্তমানে এমন একটি দামে পাওয়া যাচ্ছে যা আসল দাম থেকে প্রায় 16,000 টাকা সস্তা।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 5জি ফোনে 6.2-ইঞ্চির Full HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া। ডিসপ্লের রেজোলিউশন 1080×2340 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 2600 নিট পিক ব্রাইটনেস দেওয়া। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস25 5জি ফোনে অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite চিপসেট পাওয়া যাবে।
সফটওয়্যারের দিক থেকে বলতে গেলে, গ্যালাক্সি এস25 5জি ফোনে রয়েছে One UI 7 ইন্টারফেস, যা Android 15 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি।
আরও পড়ুন: PAN Card New Rule: 1 এপ্রিল থেকে প্যান কার্ড তৈরি করতে চালু হচ্ছে নতুন নিয়ম
ক্যামেরা সেটআপের দিক থেকে,গ্যালাক্সি এস25 5জি ফোনের রিয়ারে f/1.8 অ্যাপারচার ও OIS সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.4 অ্যাপারচার সহ একটি 10 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপারচার সহ 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা।
কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, ডুয়াল সিম সুবিধা এবং একটি USB Type-C 3.2 পোর্ট।