Grab Google Pixel 8a smartphone with massive price cut on Flipkart
Google Pixel 8a স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটি সেরা সময়। অনলাইন শপিং সাইট Flipkart সাইটে গুগলের এই দুর্দান্ত স্মার্টফোনে দুর্দান্ত অফার পাওয়া যাচ্ছে। গুগলের পিক্সেল ৮এ ফোনটি 31 হাজার টাকার কম দামে কেনা যাবে। আপনিও যদি পিক্সেল ৮ সিরিজের এই স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এই ফোনে পাওয়া সমস্ত ডিসকাউন্ট এবং স্পেসিফিকেশন সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক গুগল পিক্সেল ৮এ ফোনের নতুন দাম কত।
গুগল পিক্সেল ৮এ স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে 52,999 টাকায় লিস্ট করা। ফ্লিপকার্টে এখন এই ফোনটি 28 শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর ফোনের দাম কমে 37,999 টাকা হয় যায়।
এছাড়া গ্রাহকরা HDFC ব্যাঙ্ক কার্ড এএমআই পেমেন্টে 7000 টাকার ইনস্ট্যান্ট ছাড় নিতে পারেন। এই হিসেবে ফোনটি 30,999 টাকা দামে কেনা যাবে। যার মানে ফোনটি মোট 22 হাজার টাকা সস্তায় কিনতে পারবেন।
ফিচারের কথা বললে, গুগল পিক্সেল ৮এ স্মার্টফোন গত বছর মে মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে কোম্পানি 6.1-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। গুগলের এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে।
প্রসেসর হিসেবে গুগল পিক্সেল ৮এ ফোনটি Google Tensor G3 চিপসেটে কাজ করে। সাথে এতে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে গুগল পিক্সেল ৮এ স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। এতে প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের দেওয়া, যার সাথে 13 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। এই ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।