সোজা 20000 টাকা সস্তা হয় গেল Google Pixel স্মার্টফোন, এখানে মিলছে সবচেয়ে বড় ডিল

Google Pixel 10 স্মার্টফোনটি এখন পর্যন্ত সবচেয়ে কম দামে কেনার সুযোগ রয়েছে। গুগল গত বছর লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ ফোনের দামে 20,000 টাকার বড় প্রাইস কট করেছে। গুগল পিক্সেল 10 ফোনটি Amazon-Flipkart সাইটে নয় বর Reliance Digital সাইটে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া ফোনের কেনাকাটায় এক্সচেঞ্জ অফারেরও সুবিধা পাওয়া যাবে। গুগল এর এই ফ্ল্যাগশিপ ফোনটি Android 16 অপারেটিং সিস্টাম, Gemini AI এর ফিচার সহ আসে।

কত টাকা সস্তায় পাবেন Google Pixel 10

গুগল পিক্সেল 10 ফোনটি ভারতে একটি স্টোরেজ মডেল 12GB RAM + 256GB এর সাথে লঞ্চ করা হয়েছে। লঞ্চের সময় গুগল পিক্সেল 10 ফোনের দাম 79,999 টাকা ছিল। তবে রিলায়েন্স ডিজিটাল সাইটে এই ফোনে 20,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। সেই হিসেবে ছাড়ের পর গুগল এর এই ফোনটি মাত্র 59,999 টাকা দামে কেনা যাবে।

আরও পড়ুন: Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান, প্রায় 3 মাস পর্যন্ত মিলবে আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা

পিক্সেল 10 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, গুগল এর এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে 6.3-ইঞ্চির Acuta OLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 2 ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এটি পিক ব্রাইটনেস 3000 নিটস পর্যন্ত অফার করে।

প্রসেসর হিসেবে ফোনটি গুগল Tensor G5 চিপসেটে কাজ করে, যার সাথে যুক্ত রয়েছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। পিক্সেল 10 ফোনে রয়েছে 4970mAh ব্যাটারি, যা 30W ওয়্যারড এবং 15W ওয়্যারলেস চার্জিং সুবিধা অফার করে।

এই ডিভাইসে ডুয়াল সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে, যার মধ্যে একটি ফিজিক্যাল সিম স্লট এবং একটি eSIM দেওয়া। এটি IP68 রেটিং সহ আসে যা জল ও ধুলোবালি থেকে সুরক্ষিত রাখে। ফোনের পেছনের অংশে রয়েছে ট্রিপল-ক্যামেরা সেটআপ।

আরও পড়ুন: Oppo Find X9 Ultra এবং Find X9s আজ হবে ভারতে লঞ্চ, Hasselblad ক্যামেরা থেকে বিশাল ব্যাটারি, জেনে নিন সব কিছু

এতে একটি 48MP প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, যার সাথে যুক্ত আছে 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 10.8MP টেলিফটো ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 10.5MP-এর একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে চলবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :