Oppo Find X9 Ultra এবং Find X9s আজ হবে ভারতে লঞ্চ, Hasselblad ক্যামেরা থেকে বিশাল ব্যাটারি, জেনে নিন সব কিছু
ওপ্পো আজ 21 মে ভারতে দুটি নতুন ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন Oppo Find X9 Ultra এবং Find X9s লঞ্চ করতে চলছে। ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা এবং ফাইন্ড এক্স9এস দুটি ফোনেই থাকছে Hasselblad-টিউনড ক্যামেরা, বড় ব্যাটারি, প্রিমিয়াম ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসর। আসুন লঞ্চের আগেই চলুন দুটি ফোনের স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Surveyভারতে Oppo Find X9 Ultra এবং Find X9s লঞ্চ কখন ও কোথায়?
আজ 21 মে, দুপুর 12টায় (IST) একটি বিশেষ ইভেন্টে ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা এবং ফাইন্ড এক্স9এস ফোন দুটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। Amazon, Flipkart এবং Oppo India-র অফিশিয়াল অনলাইন স্টোরে ইতিমধ্যেই আলাদা মাইক্রো-পেজ চালু হয়েছে, যেখানে ফোন দুটির কিছু প্রাইমারি স্পেসিফিকেশন আগেভাগেই প্রকাশ হয়েছে।
আরও পড়ুন: অর্ধেকেরও কম দামে 55 ইঞ্চির LED Smart TV কেনার সুযোগ, এখানে মিলছে বিশাল ছাড়
ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, ফাইন্ড এক্স9 আল্ট্রা ফোনে রয়েছে 6.82 ইঞ্চির QHD+ LTPO AMOLED ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসস হিসেবে থাকবে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, সঙ্গে Adreno 840 GPU। ক্যামেরার দিক থেকে এই ফোনটি সত্যিই চমকে দেওয়ার মতো। Hasselblad-টিউনড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে –
- 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা
- 200 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্স
- 50 মেগাপিক্সেলের 10x পেরিস্কোপ লেন্স
- 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা
- 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে, 7050mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 100W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে 16GB RAM পর্যন্ত এবং স্টোরেজ 1TB পর্যন্ত পাওয়া যাবে। সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass Victus 2 এবং IP66, IP68 ও IP69 রেটিং থাকবে।
ফাইন্ড এক্স9এস ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে হিসেবে ফাইন্ড এক্স9এস ফোনে থাকবে 6.59 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটি চলবে MediaTek Dimensity 9500s প্রসেসরে। এই মডেলেও Hasselblad-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যা 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সাপোর্ট করবে। সেলফির জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার দিতে 7,025mAh ব্যাটারি এবং 80W ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। এতে 12GB এবং 256GB ও 512GB স্টোরেজ, দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। Gorilla Glass 7i সুরক্ষা এবং IP68 রেটিং দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 15 হাজার টাকার বাজেটে Moto G37 নাকি Realme P4 Lite 5G স্মার্টফোন, কোনটি হবে সেরা পারফরমার
ভারতে কত দাম হবে ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা এবং ফাইন্ড এক্স9এস ফোনের
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফাইন্ড এক্স9এস ফোনের দাম শুরু হতে পারে 80,000 টাকা থেকে। আর Find X9 Ultra-র দাম হতে পারে 1,70,000 টাকার কাছাকাছি। তবে আনুষ্ঠানিক দাম আজ লঞ্চ ইভেন্টেই ঘোষণা করা হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile