Google Pixel 10 Price Down By Rs 10000 On Amazon How To Grab The Deal
Google গত বছর 2025 এ তার নতুন স্মার্টফোন Google Pixel 10 লঞ্চ করেছিল। আপনি যদি সেই সময় বেশি দামের কারণে পিক্সেল 10 ফোনটি কিনতে না পারেন তবে এখনই সুযোগ। আসলে 2026 সালের ফেব্রুয়ারিতে গুগল পিক্সেল 10 ফোনটি দুর্দান্ত ছাড়ে কেনা যাবে। ই-কমার্স সাইট Amazon সাইটে এই সময় বিশাল ছাড়ের সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে গুগল পিক্সেল 10 ফোনে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে গুগল পিক্সেল 10 ফোনটি এবং স্পেসিফিকেশন কী।
দামের কথা বললে, গুগল পিক্সেল 10 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি 69,999 টাকায় লিস্ট করা। তবে গত বছর পিক্সেল 10 ফোনটি ভারতে 79,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। যার মানে পিক্সেল 10 ফোনে সোজা 10 হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
এছাড়া গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে দাম আরও কমে যাবে।
আরও পড়ুন: প্রকাশ্যে এলো নতুন Motorola স্মার্টফোনের নতুন ছবি, কালার অপশন সহ ক্যামেরা এবং ব্যাটারি লিক
আপনার পুরানো বা বিদ্যমান ফোনটি এক্সচেঞ্জ করে নতুন ফোনে 35,950 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, গুগল পিক্সেল 10 ফোনে রয়েছে 6.3 ইঞ্চি Actua OLED ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 1080×2424 পিক্সেল, 60-120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট এবং 3000 নিট পিক ব্রাইটনেস অফার করে। এছাড়া পিক্সেল 10 ফোনটি Google Tensor G5 চিপসেটে কাজ করে। অপারেটিং সিস্টাম হিসেবে এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টামে চলে।
পাওয়ার দিতে গুগল পিক্সেল 10 ফোনে 4970mAh ব্যাটারি রয়েছে যা 30W ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা কার্ভড স্মার্টফোন আনছে Tecno, ভারতে আগামীকাল হবে লঞ্চ
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, পিক্সেল 10 ফোনের রিয়ার ক্যামেরায় রয়েছে 48MP ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 10.8MP টেলফটো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে থাকছে 10.5MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, Wi-Fi 6E, Bluetooth v6, NFC, GPS, ডুয়াল-সিম সাপোর্ট এবং একটি USB Type-C পোর্ট 3.2।