ডুয়াল ক্যামেরার সঙ্গে জিওনি F9 PLUS ফোনটি লঞ্চ হল

Updated on 05-Sep-2019
HIGHLIGHTS

ফোনের দাম 7,690 টাকা

GBuddy অ্যাক্সেসারিজ ও আনা হয়েছে

বুধবার জিওনি তাদের একটি নতুন স্মার্টফোন Gionee F9 Plus ফোনটি  7,690 টাকায় লঞ্চ করা হয়েছে। আর কোম্পানি প্রায় সাত মাস পরে তাদের ফোন লঞ্চ করেছে। আর এই ফোনটি তাড়াতাড়ি কোম্পানির পার্টনার রিটেল স্টোরে এসে যাবে। আর এই ফোনটির সঙ্গে কোম্পানি GBuddy রেঞ্জও এনেছে যার মধ্যে ওয়ারলেস হেডফোন, ওয়ার্ড হেডফোন আর পাওয়ার ব্যাঙ্ক আছে।

জিওনি অনুসারে F9 প্লাস ফোনটি দুটি রঙে এসেছে, এই ফোনের দাম 7,690 টাকা তবে এই ফোনের সঙ্গে লঞ্চ হওয়া এর GBuddy র দামের বিষয়ে কিছু জানা জায়নি।

আমরা যদি এই জিওনি ফোনের স্পেক্সের বিষয়ে বলি তবে এই ফোনে আপনারা6.26ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে একটি ওয়াটার ড্রপ নচ। স্মার্টফোনে আননেমড অক্টা কোর প্রসেসার আছে যে 1.65Ghz আর 3GB র‍্যাম যুক্ত।

এই স্মার্টফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এর মধ্যে একটি 13মেগাপিক্সালের আর একটি 2মেগাপিক্সালের। আর এই ফোনের ফ্রন্টে আছে 13 মেগাপিক্সালের একটি ক্যামেরা। ফোনে 4,050mAh য়ের ব্যাটারি আছে।   

Connect On :