Amazon Great Indian Festival সেল চলবে 2 নভেম্বর পর্যন্ত
মাত্র 749 টাকায় কেনা যাবে 7000 mAh ব্যাটারির স্মার্টফোন
Tecno Pova 2 কেনা যাবে এক্কেবারে সস্তায়
Amazon Great Indian Festival সেল এক্কেবারে শেষের পথে। তবে ধনতেরাস এবং দীপাবলি (Diwali 2021) উপলক্ষে এখনও অ্যামাজনে গ্যাজেট এবং স্মার্টফোনের ওপরে পাওয়া যাচ্ছে দারুণ অফার। আপনি যদি এই দীপাবলি ফেস্টিভ্যালে আপনার কাছের মানুষকে কোনো স্মার্টফোন উপহার দিতে চান, তবে অ্যামাজন এনে দিয়েছে দারুণ সুযোগ। অ্যামাজনের সেলে Tecno Pova 2 স্মার্টফোন কেনা যেতে পারে মাত্র 749 টাকায়। ভেবে অবাক হচ্ছেন তো কিভাবে পাবেন এই কম দামে ফোন, তবে জেনে নিন।
Tecno Pova 2 স্মার্টফোনের লিস্টিংয়ে দাম রয়েছে 13,499 টাকা। তবে অ্যামাজনের Finale Days সেলে কেনা যাচ্ছে 11,999 টাকায়। যার মানে হল এই ফোনের ওপর মিলছে 1,500 টাকার ছাড়। অ্যামাজনে Tecno Pova 2 মোবাইলের 4GB RAM+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর পাওয়া যাচ্ছে 11,250 টাকার এক্সচেঞ্জ অফার। যার মানে হলো পুরনো ফোনের অবস্থা ভালো থাকলে ক্রেতারা উপভোগ করতে পারবেন পুরো এক্সচেঞ্জ বেনিফিট। যার ফলে এই ফোন কেনা যাবে মাত্র 749 টাকায়।
অ্যামাজনের সেলে কোটাক (Kotak), আইসিআইসিআইসিআই (ICICI) এবং Rupay ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কিনলে পাওয়া যাবে 1,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এই ফোনের ইএমআই শুরু হচ্ছে 565 টাকা থেকে। এখান থেকে কিনুন