আপনি কি পেশাদার ফটোগ্রাফার হতে চান? তার জন্য আপনার কাছে DSLR ক্যামেরা থাকতেই হবে এমন কোনও মানে নেই। আপনি একই মানের ছবি এখন ফোনেও তুলতে পারেন। আজকাল অধিকাংশ ফোনেই আছে দারুন পিক্সেল যুক্ত ক্যামেরা। ফলে স্মার্টফোন দিয়েই প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্ভব। কিন্তু সেটা করার জন্য আপনার ফোনের ক্যামেরায় যে ফিচার আছে সেগুলো সব ভালো করে বুঝতে হবে এবং প্রয়োজন মতো ব্যবহার করতে হবে।
ফোন দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফি করতে চাইলে দেখে নেবেন যে আপনার ফোনের ক্যামেরা টি পরিষ্কার আছে। হাত লেগে বা রাস্তার ধুলোবালির কারণ সেটা যেন অপরিষ্কার না থাকে। ফলে ছবি তোলার আগে ভালো করে ক্যামেরা পরিষ্কার করে নেবেন।
দারুন ভাল এবং প্রফেশনাল মানের ছবি তুলতে চাইলে পোট্রেট মোড নয়, ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলুন। এতে ভাল ফ্রেম পাবেন। ফলে ছবির মান বেড়ে যায়। ব্যাক গ্রাউন্ড ভাল এলে ছবি ভাল হতে বাধ্য।
একই সঙ্গে ছবি তোলার সময় আলোর দিকে নজর দিন। যত ভাল আলো থাকবে তত ভাল ছবি উঠবে। বাইরে দিনের বেলায় ছবি তুললে তো আলাদা করে ছবির প্রয়োজন নেই। কিন্তু রাতে বা ঘরের মধ্যে ছবি তুললে দেখে নেবেন নেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। তবে চেষ্টা করবেন ফ্ল্যাশলাইট ব্যবহার না করার। প্রয়োজনে কম আলোতেই ছবি তুলুন। ক্যামেরার সেটিংসে গিয়ে এর জন্য এক্সপোজার এবং আইএসও বাড়িয়ে নিতে পারেন। তবে ফ্ল্যাশলাইটের আলো নৈব নৈব চ।
আপনি চাইলে বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে ভাল মানের ছবি উঠবে। এখন Google Play Store -এ একাধিক ডেডিকেটেড ক্যামেরা অ্যাপস পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন। এখানে যেমন এডিট করতে পারেন তেমন এফেক্ট দিতে পারেন। একই সঙ্গে চাইলে কোনও লেখাও যোগ করতে পারবেন।
বিভিন্ন গ্যাজেট ব্যবহার করে ছবি তুলতে পারেন। মোবাইলের সঙ্গে এগুলো কানেক্ট করে সুন্দর ছবি তোলা যায়। ক্যামেরার লেন্স, বা ট্রাই পড, ইত্যাদি ব্যবহার করে ছবি তুলতে পারেন। এগুলো আলাদা করে বাজারে কিনতে পারবেন। এবং ফোনে যুক্তও করা যাবে। ফলে সবটা মিলিয়ে আপনি ফোন দিয়েই এখন পেশাদার ছবি তুলতে পারবেন।