ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন স্মার্টফোনের ওপর চলছে দুর্দান্ত সেল। ফ্লিপকার্টের “Mobile Bonanza” সেল শুরু হয়েছে 17 নভেম্বর থেকে। চলবে 21 নভেম্বর পর্যন্ত। এই সেলে Motorola ব্র্যান্ডের স্মার্টফোনের ওপর পাওয়া যাচ্ছে দারুণ অফার। Moto G40 এবং Moto G60 হ্যান্ডসেট কেনা যাচ্ছে বাজেটের মধ্যেই। সেইসঙ্গে কিছুদিন আগেই লঞ্চ হওয়া Moto Edge 20 সিরিজের স্মার্টফোনগুলির ওপরেও পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট । এই সিরিজের হ্যান্ডসেটগুলি আসছে হাই-এন্ড প্রসেসর এবং 108MP প্রাইমারি ক্যামেরার সাথে। আপনি চাইলে এই ফ্লিপকার্ট সেলেই Moto Edge 20 সিরিজের ফোনগুলি কিনতে পারেন দারুণ কম দামে। আসুন দেখে নেওয়া যাক Moto Edge 20 সিরিজের মডেলগুলিতে ফ্লিপকার্ট কি কি অফার দিচ্ছে-
মোটোরোলা ব্র্যান্ডের Edge 20 সিরিজের সবচাইতে পাতলা ওজনের মডেল হল Moto Edge 20 । এই ফোনের দাম রয়েছে 29,999 টাকা। তবে ফ্লিপকার্টের “Mobile Bonanza”সেলে কেনা যাবে 27,999 টাকায়। এই মোবাইলের ওপর পাওয়া যাচ্ছে 2,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। Moto Edge 20 কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটে। স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM । এই মডেল আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে। যেখানে রয়েছে 108MP+8MP+16MP সেন্সর। এই ডিভাইসে ফ্রন্ট সেন্সর হিসেবে রয়েছে 32MP সেন্সর। ডিসপ্লে স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন এবং রিফ্রেশ রেট রয়েছে 144Hz।
Moto Edge 20 Pro মডেল Edge 20 সিরিজের মধ্যে সবচাইতে জনপ্রিয় হ্যান্ডসেট। ফ্লিপকার্টের সেলে এই স্মার্টফোন কেনা যাবে 34,999 টাকায়। আসল দামের চাইতে দেওয়া হচ্ছে 2,000 টাকার ছাড়ে। এই মোবাইল আসছে 6.7 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লের সাথে। স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 144Hz । এই ডিভাইস কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G চিপসেটে। এই মডেল আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে 108MP+8MP+16MP ক্যামেরা। এই ফোনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
Moto G60 স্মার্টফোন যখন লঞ্চ হয়েছিল তখন দাম ছিল 19,900 টাকা মতন। তবে ফ্লিপকার্টের “Mobile Bonanza”সেলে এই ডিভাইস কেনা যাবে 16,499 টাকায়। ক্রেতারা এই মডেলের ওপর পাচ্ছেন সরাসরি 1,500 টাকার ছাড় । এই ডিভাইসের ওপর পাওয়া যাবে দারুণ সব ব্যাঙ্ক অফার। তবে সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। এই স্মার্টফোন আসছে 6.80 ইঞ্চির MaxVision FHD+ ডিসপ্লের সঙ্গে। যাতে রয়েছে HDR10 সাপোর্ট। Moto G60 কাজ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসরে। স্টোরেজ হিসেবে রয়েছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল। এই ডিভাইসের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ড করা যাবে 1TB পর্যন্ত। ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 6,000mAh ব্যাটারি, যা সিঙ্গেল চার্জে কাজ করবে টানা দুই দিন।