samsung galaxy m04
কম দামে টপ ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে Flipkart এর এই অফার আপনার জন্য। ফ্লিপকার্ট অফারে আপনি Samsung এর এন্ট্রি লেভেল স্মার্টফোন Samsung Galaxy M04 বাম্পার ছাড়ে কিনতে পারেন। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক কত এবং কী অফার পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনে।
গ্যালাক্সি এম০৪ ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ এই ফোনের দাম 8499 টাকা। তবে সেলে আপনি এটি 1 হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এটি কিনতে পারবেন। ডিসকাউন্টের জন্য আপনাকে HDFC ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
ব্যাঙ্ক অফারের সাথে এই ফোনের দাম পড়বে 7499 টাকা। আপনার কাছে যদি Flipkart Axis কার্ড থাকে, তবে এই ফোনে অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া ফোনটি EMI অপশনেও কেনা যেতে পারে।
ডিসপ্লে: কোম্পানি এই ফোনে 6.5-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দিচ্ছে। এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও P35 চিপসেট দেওয়া। এটি 4GB RAM এর সাথে পেয়ার করা, যা ভার্চুয়াল RAM দিয়ে 8GB পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ হিসেবে এতে 128GB রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে 13MP মেইন সেন্সর সহ 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া। সেলফি তোলার জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি 15W চার্জি সাপোর্ট করে।
আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 8GB RAM সহ Vivo Y200 Pro 5G ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার কী