অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত COOLPAD 3 PLUS আজ দুপুর 12টায় অ্যামাজন থেকে কেনা যাবে
এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে
দুপুর 12টার সময়ে সেল শুরু হবে
ফোনটির প্রাথমিক দাম 5,999 টাকা
ভারতে সবে গত সপ্তাহেই কুলপ্যাড তাদের Coolpad Coll 3 Plus ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটি একটি এন্ট্রি লেভেল ফোন যা আজকে প্রথম দুপুর 12 টার সময়ে অ্যামাজনে বিক্রি করা হবে।
SurveyCoolpad Cool 3 Plus ফোনের দাম
কুলপ্যাডের এই ফোনটি 2GB র্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,999 টাকা রাখা হয়েছে আর এই ফোনের 3GB র্যাম আর 32GB স্টোরেজের দাম 6,499 টাকা। আর এই ফোনটি ব্ল্যাক আর ওশান ব্লু কালারে কেনা যাবে। আর এই ফোনটি আজ প্রথম অ্যামাজন ইন্ডিয়াতে বিক্রি করা হবে।
Coolpad Cool 3 Plus ফোনের স্পেসিফিকেশান
এই কুলপ্যাড ফোনটিতে আপনারা ডুয়াল সিম আর অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন। আর এই ফোনে একটি 5.71 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনটি মিডিয়াটেক হেলিও A22 MT6761 SoC যুক্ত।
ফোনে আপনারা রেয়ার ক্যামেরাতে একটি 13MP র আর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাবেন।
কুলপ্যাড কুল 3 প্লাস ফোনে 16GB আর 32GB স্টোরেজ অপশান আছে আর এই ফোনের স্টোরেজকে আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন। আর কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, WI-FI ব্লুটুথ, v5.0, GPS/ A-GPS, আর মাইক্রো USB পোর্ট আছে।
ফোনটিতে আপনারা একটি 3,000mAh ব্যাটারি পাবেন।
