ভারতে কম দামের COLLPAD 5 এসে গেল

HIGHLIGHTS

4000mAh য়ের ব্যাটারির সঙ্গে Coolpad Cool5 এসে গেল

16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরার ফোন

7,999 টাকায় এই ডিভাইসটি লঞ্চ হয়েছে

ভারতে কম দামের COLLPAD 5 এসে গেল

স্মার্টফোন কোম্পানি কুলপ্যাড ভারতে তাদের নতুন বাজেট ফোন কুলপ্যাডঃ কুল 5 লঞ্চ করেছে। আর কোম্পানি এই ফোনটি 7,999 টাকায় লঞ্চ করেছে। আর এই ফোনটি দেখে মনে হচ্ছে যে ফোনটি শাওমি, রিয়েলমি মোটোরোলা আর স্যামসাং য়ের মতন ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কুলপ্যাড কুল 5 স্পেসিফিকেশান

এই ফোনটিতে আপনারা 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে আপনারা ডিউড্রপ নচ পাবেন আর ফোনে আছে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে। আর এই ফনে আপনারা পাবেন 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনে আছে 4000mAh য়ের ব্যাটারি।

ফোনে আপনবারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। ক্যামেরা সেটআপে 13MP আর 2MP র ক্যামেরা আছে। আর এই ফোনে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে মাইক্রো USB পোর্ট, ব্লুটুথ Wi-Fi, GPS, FM রেডিও 3.5mm হেডফোন জ্যাক আছে। আর এই ফোনটি গ্রেডিয়েন্ট ব্লু, গ্রেডিয়েন্ট গোল্ড আর মিডনাইট ব্লু কালারে কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo