মাত্র 13,774 টাকার খরচে কিনুন 6000mAh ব্যাটারি সহ Samsung 5G স্মার্টফোন
আপনি যদি বেশ কিছুদিন ধরে 15000 টাকার বাজেটের মধ্যে একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে Samsung Galaxy F70e 5G আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এটি স্মুদ পারফরম্যান্স অফার করে। স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনে 50 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা এবং সেই সাথে শক্তিশালী 6000mAh ব্যাটারি রয়েছে। বর্তমানে, এই স্মার্টফোনটি ই-কমার্স সাইটে অত্যন্ত সস্তা দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া, এই ডিভাইসের ওপর বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ অফারও উপলব্ধ রয়েছে, যার ফলে এর কার্যকর মূল্য আরও অনেকটাই কমে আসে। চলুন, এই দুর্দান্ত অফারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…
SurveySamsung Galaxy F70e 5G ফোনের দাম কত এবং ডিল অফার কী
দামের কথা বললে, ফ্লিপকার্ট সাইটে স্যামসাং গ্যালাক্সি এফ70ই স্মার্টফোনটি 16,999 টাকায় লিস্ট করা। তবে বর্তমানে এটি 14,499 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এই স্মার্টফোনে কোম্পানি ব্যাঙ্ক অফার দিচ্ছে। আপনি Flipkart Axis Bank বা Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 725 টাকার ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে 13,774 টাকা হয় যাবে।

শুধু তাই নয়, আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। আমরা এখানে Galaxy F17 ফোনটি এক্সচেঞ্জ করে দেখেছি, যেখানে 6350 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। তবে বলে দি যে আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
স্পেসিফিকেশনের দিক থেকে, গ্যালাক্সি এফ70ই ফোনে একটি 6.74-ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি 120Hz রিফ্রেশ রেটও সাপোর্ট করে। এটি একটি MediaTek Dimensity 6300 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এছাড়াও, ডিভাইসের রিয়ারে একটি ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা অফার করে।
আরও পড়ুন: Air Cooler নাকি Portable AC: তীব্র গরমে কে দেবে কম খরচে বেশি ঠান্ডা, জানুন কোনটি হবে সেরা চয়েজ
সেলফি তোলার জন্য, ফোনের সামনের দিকে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারির ক্ষেত্রে, ডিভাইসে বিশাল 6000mAh ব্যাটারি ইউনিট পেয়ার করা। কোম্পানি দাবি করছে যে, এই শক্তিশালী ব্যাটারিটি একটানা 26 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা অফার করবে। ডিভাইসটি 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে এসেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile