5G Gaming Smartphone Deal Realme Narzo 70 Turbo price drop under Rs 15000 on Amazon
রিয়েলমি কোম্পানি তার বাজেট স্মার্টফোনে একগুচ্ছ ফিচার যেমন দুর্দান্ত পারফরম্যান্স, ক্যামেরা অফার করে। রিয়েলমির বাজেট ফোন বাজারে বেশ জনপ্রিয় যা কম দামে পাওয়া যায়। আপনি যদি নতুন গেমিং ফোন কেনার কথা ভাবছেন এবং বাজেট কম তবে Realme Narzo 70 Turbo 5G এখন 15000 টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে।
ইউনিক ডিজাইন সহ আসা রিয়েলমি নার্জো ডিভাইসটি সেগামেন্টের সবচেয়ে ফাস্ট ফোন হিসেবে আসে। দুর্দান্ত গেমিং পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 7300 Energy 5G প্রসেসর দেওয়া।
আরও পড়ুন: প্রথম সেলে মাত্র 9999 টাকায় কিনুন নতুন POCO 5G ফোন, 12GB পর্যন্ত RAM এবং 5OMP ক্যামেরা
লিমিটেড সময় অফারে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনটি Amazon সাইটে কেনা যাবে। অ্যামাজন সাইটে ফোনটি 16,998 টাকায় লিস্ট করা। তবে ফোনের 6GB RAM+128GB বেস মডেলে 2500 টাকার কুপন অফার করছে অ্যামাজন। কুপন অফারের পর ফোনের দাম কমে 14,498 টাকা হয় যাবে।
এছাড়া কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে 16,100 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, রিয়লেমি ফোনে 6.67-ইঞ্চির OLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ আসে। এটি 2000 নিট এর পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের ক্ষেত্রে নারজো ফোনটি MediaTek Dimensity 7300 Energy 5G প্রসেসরে কাজ করে। এটি 12GB RAM এবং 256GB স্টোরেজের সহ পেয়ার করা। ফটোগ্রাফির জন্য ফোনে 50MP মেইন এবং 2MP ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা এবং ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার দিতে রিয়েলমি নারজো 70 টার্বো 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: মাত্র 6000 টাকার কম দামে Samsung স্মার্টফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি